News Flash

  • Home
  • বিদেশ
  • অ্যামাজনের গভীর জঙ্গলে ভেঙে পড়ল বিমান, মৃত সদ্যোজাত সহ অন্তত ১২
Image

অ্যামাজনের গভীর জঙ্গলে ভেঙে পড়ল বিমান, মৃত সদ্যোজাত সহ অন্তত ১২

একর প্রদেশ, ৩০ অক্টোবর (হি.স.) : চিকিৎসা করিয়ে বাড়ি ফেরা হল না মাঝ আকাশে বিমান বিভ্রাটে সদ্যোজাতসহ প্রাণ গেল ১২ জনের । ব্রাজিলের একর প্রদেশ থেকে চিকিৎসা করিয়ে ফেরার পথে রবিবার অ্যামাজনের গভীর জঙ্গলে বিমানটি ভেঙে পড়লে বিমানে থাকা ১২জনেরি মৃত্যু হয়।

তথ্য অনুযায়ী, এই ছোট বিমানটি উড়ে ছিল ব্রাজিলের একর প্রদেশের রিও ব্রাঙ্কো বিমানবন্দর থেকে। গন্তব্য ছিল আমাজন প্রদেশের এনভিরা শহরে। বিমানের সব যাত্রী ছিলেন এনভিরার বাসিন্দা। অ্যামাজনে ভালো চিকিৎসা ব্যবস্থা না থাকায় একর প্রদেশে চিকিৎসার জন্য গিয়েছিলেন এই ১২ জন যাত্রী। চিকিৎসা করিয়ে ফেরার পথেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা।
জানা গেছে, রবিবার মাঝ আকাশে আচমকাই বিমানে বিভ্রাট দেখা দেয়। এরপরি বিমানটি ভেঙে পড়ে অ্যামাজনের গভীর জঙ্গলে । ভেঙে পড়তেই দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে বিমানে। সেই আগুন ছড়িয়ে পড়ে জঙ্গলের মধ্যেও। সদ্যোজাত সহ মোট ১২ জন যাত্রী ছিলেন বিমানে, প্রত্যেকের মৃত্যু হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, সেই বিমানে দুই পাইলট, ছয় পুরুষ, তিন মহিলা এবং এক শিশু ছিল। সেই বিমানটি স্থানীয় এক সংস্থার ছিল। ‘এআরটি ট্যাক্সি অ্যায়রে’ নামক সেই উড়ান সংস্থা বা স্থানীয় প্রশাসন অবশ্য এই দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও স্পষ্ট ভাবে কিছু বলতে পারেনি।
দুর্ঘটনা প্রসঙ্গে একর প্রদেশের গভর্নর গ্ল্যাডসন ক্যামেলির অফিসের মুখপাত্র জানান, ‘রিও ব্লাঙ্কো বিমানবন্দর থেকে টেকঅফের পরপরই বিমানটি জঙ্গলে ভেঙে পড়ে। দুর্ঘটনার আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে প্রত্যন্ত এলাকায় বিমানটি ভেঙে পড়ায় তথ্যপ্রমাণ খুঁজে বের করতে সমস্যা হতে পারে।’

Releated Posts

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026

ফ্লাইদুবাই বিমান ঘটনায় তদন্ত শুরু সংযুক্ত আরব আমিরশাহির, খতিয়ে দেখা হবে জঙ্গি যোগের সম্ভাবনাও

আবুধাবি, ১ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে ঘটে যাওয়া ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top