News Flash

  • Home
  • দিনের খবর
  • কেরলে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৩; সর্বদলীয় বৈঠক করলেন পিনারাই, বীনা বললেন ৪ জন সঙ্কটজনক
Image

কেরলে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৩; সর্বদলীয় বৈঠক করলেন পিনারাই, বীনা বললেন ৪ জন সঙ্কটজনক

তিরুবনন্তপুরম, ৩০ অক্টোবর (হি.স.): কেরলের এর্নাকুলাম জেলার কালামাসেরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩। সোমবার ভোররাতে মৃত্যু হয়েছে ১২ বছর বয়সী একটি মেয়ের, এর্নাকুলাম জেলার মালায়াতুরের বাসিন্দা লিবিনা নামে পরিচিত ওই মেয়েটি সোমবার ভোররাতে কালামাসেরি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যায়। এরপরই মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩। উল্লেখ্য, রবিবার সকালে কালামাসেরি জামরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ও প্রদর্শনী কেন্দ্রের বিস্ফোরণ হয়, বিস্ফোরণের পর আগুনও ধরে যায়। কনভেশন সেন্টারে বিস্ফোরণের ঘটনায় সোমবার সকালে সর্বদলীয় বৈঠক করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিরুবনন্তপুরমে সচিবালয়ের মুখ্যমন্ত্রী কনফারেন্স হলে এই সর্বদলীয় বৈঠকের পৌরহিত্য করেন পিনারাই বিজয়ন।

এদিকে, কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ সোমবার সকালে বলেছেন, “বিভিন্ন হাসপাতালে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের মধ্যে ১২ জন আইসিইউ-তে রয়েছেন, ৪ জন গুরুতর অসুস্থ, তাঁদের মধ্যে ৩ জন ভেন্টিলেটরে রয়েছেন। আমরা সম্ভাব্য সবরকম সহযোগিতা করছি। যারা গুরুতর অসুস্থ তাঁদের শরীরের ৫০-৬০ শতাংশের বেশি পুড়ে গিয়েছে… চারজন গুরুতর অসুস্থ, বাকিরা প্রায় স্থিতিশীল। সবারই শরীরের নানা অংশ পুড়ে গিয়েছে, কিন্তু অন্য কোনও আঘাত পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করুক, সব প্রশ্নের জবাব দেবে।” বীনা জর্জ আরও বলেছেন, “গত রাতেও মানুষ ক্যাজুয়ালটি ওয়ার্ডে আসছিল, একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল… আমরা একটি হেল্পলাইন শুরু করেছি এবং আমরা ১৪৩টি ফোনকল পেয়েছি… বর্তমানে অগ্রাধিকার হল প্রাণ বাঁচানো।”

Releated Posts

প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, কোনও ঘাটতি নেই : ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি, ৩ এপ্রিল : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) জানিয়েছে, দেশে প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিশ্বের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম; তাই আমাদের প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হতে হবে: সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) :— জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন যে, দেশের পররাষ্ট্রনীতিতে এখন ক্রমবর্ধমান…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top