News Flash

Image

হোজাইয়ের কঁপাহবাড়িতে পুলিশ-ডাকাত গোলাগুলি, জখম এক

হোজাই (অসম), ২৯ অক্টোবর (হি.স.) : হোজাইয়ের কঁপাহবাড়িতে পুলিশ এবং ডাকাতের মধ্যে গোলাগুলি সংগঠিত হয়েছে। পুলিশের গুলিতে আহত হয়েছে এক ডাকাত। গুলিবিদ্ধ ডাকাতকে সাইদুল আলম বলে শনাক্ত করা হয়েছে।

ঘটনা শনিবার মধ্য রাতে হোজাইয়ের কঁপাহবাড়ি এলাকায় সংঘটিত হয়েছে। গভীর রাতে একটি মোটর বাইকে করে দুই আরোহী যাচ্ছিল। বাইককে দাঁড়াতে সংকেত দেয় টহলদারী পুলিশের দল৷ তখন আচমকা বাইকের এক আরোহী পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। পুলিশও গুলির জবাব গুলিতেই দেয়। পুলিশের কয়েক রাউন্ড গুলিতে বিদ্ধ হয় বাইকের এক আরোহী। তার দুটি পায়ে গুলি লেগেছে।
গুলিবিদ্ধ আহত বাইক আরোহীর হেফাজত থেকে ৭.৬৫ এমএম একটি পিস্তল বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ তাকে নিয়ে যায় বেসরকারি হাম হাসপাতালে। পরে জিজ্ঞাসাবাদে পুলিশ সাইদুল আলমকে ডাকাত বলে শনাক্ত করে।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top