News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনবসতিপূর্ণ এলাকা থেকে কিং কোবরা সাপ উদ্ধার
Image

জনবসতিপূর্ণ এলাকা থেকে কিং কোবরা সাপ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ অক্টোবর : জনবসতিপূর্ণ এলাকা থেকে উদ্ধার কিং কোবরা সাপকে ঘিরে চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায়। উওর জেলার শনিছড়া এলাকায় একটি বাড়ি থেকে একটি বিরল প্রজাতির প্রায় আট ফুট লম্বা কিং কোবরা সাপ উদ্ধার করে পানিসাগর মহকুমার জুরি ফরেস্ট প্রটেকশন ইউনিট এর বনকর্মীরা। জানা গেছে বিরল প্রজাতির সাপটি দেখতে পেয়ে প্রথমে খবর দেওয়া হয় শনিছড়া ফরেস্ট বিট অফিসে। শনিছড়া বিট অফিসে সাপ উদ্ধারের সুবন্দোবস্ত না থাকাতে খবর পাঠানো হয় পানিসাগর জুরিস্থিত ফরেস্ট ইউনিটে। জুরি ফরেস্ট কর্মীরা ছুটে গিয়ে কদমতলা থেকে স্নেক্স সেভার কাজল নাথকে দিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে রৌয়া অভয়ারণ্যে। জনবহুল এলাকায় বিরল প্রজাতির কিং কোবরা সাপ উদ্ধারে গোটা শনিছড়া এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। জঙ্গল এলাকা দিনে দিনে সংকীর্ণ হয়ে আসায় বন্য বিষধর প্রজাতিরা জন মানব পূর্ণ এলাকায় এসে ভিড় জমাতে শুরু করেছে।

Releated Posts

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজনগরে রক্তদান ও বস্ত্রদান কর্মসূচি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজনগর বাইতুল আমান জামে মসজিদ কমিটির উদ্যোগে রক্তদান ও বস্ত্রদান…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ধলাই নদীর ভাঙনে নদীগর্ভে বহু কৃষিজমি, উদাসীনতার অভিযোগ জলসম্পদ দপ্তরের বিরুদ্ধে

আগরতলা, ৮ সেপ্টেম্বর: কমলপুর শহর সংলগ্ন ধলাই নদীর তীরে অবস্থিত হালহুলী দশমী ঘাট এলাকায় নদী ভাঙনের ফলে একের…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

শান্তিরবাজারে দুই বোলেরোর মুখোমুখি সংঘর্ষ, অল্পেতে রক্ষা দুই চালকের

শান্তিরবাজার, ৮ সেপ্টেম্বর: অতিরিক্ত গতির বলি হতে হতে অল্পের জন্য রক্ষা পেল দুই প্রাণ। শান্তিরবাজারের আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026

কাঠালিয়া ও মোহনভোগে বিজেপির ১০ ভিলেজে মনোনয়ন দাখিল, নেতৃত্বে প্রতিমা ভৌমিক ও কিশোর বর্মন

কাঠালিয়া, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচন ২০২৬-কে সামনে রেখে সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া ও মোহনভোগ ব্লকে বিজেপির…

ByByReshmi Debnath Sep 7, 2026

শ্লীলতাহানির অভিযোগে খোয়াইয়ে তিন যুবক আটক

আগরতলা, ৭ সেপ্টেম্বর: শ্লীলতাহানির অভিযোগে খোয়াই মহিলা থানার পুলিশ তিন যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্রঘাট এলাকা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top