News Flash

  • Home
  • দেশ
  • ডেঙ্গির ছোবলে মৃত্যু কলকাতার এক চিকিৎসকের
Image

ডেঙ্গির ছোবলে মৃত্যু কলকাতার এক চিকিৎসকের

কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.): শুক্রবার ডেঙ্গির ছোবলে মারা গেলেন কলকাতার এক চিকিৎসক। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট ছিল পজিটিভ। একের পর এক মৃত্যুতে স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে সকলের।

জানা গিয়েছে, এবারের মৃতের নাম অনিমেষ মাঝি। বাঁকুড়ার খাতরার বাসিন্দা তিনি। এসএসকেএম হাসপাতালে অর্থোপেডিকে স্নাতকোত্তর করছিলেন তিনি। থাকতেন কলকাতায়।

বেশ কিছুদিন ধরে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গি। রাজ্য জুড়ে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ডেঙ্গির বলি হয়েছেন অনেকেই। পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য। তা সত্ত্বেও ডেঙ্গি থাবা বসাচ্ছে শহর থেকে জেলায়।

সূত্রের খবর, গত কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন অনিমেষবাবু। স্বাভাবিকভাবেই ডেঙ্গু পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। এসএসকেএম হাসপাতালেই চিকিৎসা চলছিল তাঁর। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার সকালে পর পর দুবার হার্ট অ্যাটাক হয় তাঁর। তার পরই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top