News Flash

  • Home
  • বিদেশ
  • ঘূর্ণিঝড় ‌‘হামুন’-এর তাণ্ডব বাংলাদেশে, কক্সবাজারে প্রাণ হারালেন ৩ জন
Image

ঘূর্ণিঝড় ‌‘হামুন’-এর তাণ্ডব বাংলাদেশে, কক্সবাজারে প্রাণ হারালেন ৩ জন

কক্সবাজার, ২৫ অক্টোবর (হি.স.): ঘূর্ণিঝড় ‘হামুন’-এর প্রভাব ও তাণ্ডবে বাংলাদেশের কক্সবাজারে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে প্রবল বেগে ঝোড়ো হাওয়ার তাণ্ডব শুরু হয়। তা প্রায় দুই ঘণ্টাব্যাপী স্থায়ী হয়। বিশেষ করে সমুদ্র উপকূলের কাছাকাছি এলাকাগুলিতে বাতাসের তীব্রতা ছিল খুব বেশি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে কক্সবাজারে ৩ জনের মৃত্যু হয়েছে।

কক্সবাজার শহরের পাহাড়তলীতে ঘরের দেওয়াল চাপায় আব্দুল খালেক, চকরিয়ার বদরখালীতে গাছ চাপায় আসকর আলী (৫০) ও মহেশখালীতে মাটির দেওয়া চাপা পড়ে একজন নিহত হয়েছেন। কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মুহম্মদ শাহীন ইমরান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। অন্যদিকে, বাতাসের তোড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ বিভিন্ন সড়কে গাছ ভেঙে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

Releated Posts

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারত-থাইল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে আলোচনা, গুরুত্ব পেল যোগাযোগ ও জন-জন সংযোগ

ব্যাঙ্কক, ২৪ জুলাই (আইএএনএস): সমুদ্র, আকাশ ও সড়কপথে যোগাযোগ সম্প্রসারণ, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন সহযোগিতা…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top