News Flash

  • Home
  • দেশ
  • বিজয়াদশমী উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা ধামির
Image

বিজয়াদশমী উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা ধামির

দেহরাদূন, ২৩ অক্টোবর (হি.স.) : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্যবাসীকে বিজয়াদশমী উপলক্ষ্যে অভিনন্দন জানিয়েছেন। সোমবার শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, আমাদের সকলকে অহং থেকে মুক্ত হয়ে সত্যের পথে চলতে হবে। রাজ্য ও দেশের সামাজিক সম্প্রীতির জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

বিজয়াদশমী উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সকলের উদ্দেশে যে বার্তা দেন তা হল, “বিজয়াদশমীর উৎসব অধার্মিকতার উপর ধর্মের বিজয়, মন্দের উপর ভাল এবং অসত্যের উপর সত্যের প্রতীক। ভগবান শ্রীরাম সত্য, মর্যাদা, ন্যায়বিচার, শান্তি, দাতব্য এবং জনকল্যাণে নিবেদিত ছিলেন। তাঁর জীবন আমাদেরকে সঠিক পথে চলতে এবং আদর্শ জীবনযাপনে অনুপ্রাণিত করে।” তিনি আরও বলেন, বিজয়াদশমী শক্তি পুজোর উৎসব। এই উৎসবটি সারাভারতে ঐতিহ্যবাহী ভক্তি ও উৎসাহের সঙ্গে পালিত হয়ে আসছে। সমৃদ্ধ ভারতীয় সংস্কৃতির প্রতীক এই উৎসব। এই উৎসব আমাদের ভেতরের মন্দকে ধ্বংস করে কল্যাণের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top