News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহা অষ্টমীতে ত্রিপুরার একাধিক স্হানে কুমারী পুজা
Image

মহা অষ্টমীতে ত্রিপুরার একাধিক স্হানে কুমারী পুজা

আগরতলা, ২২ অক্টোবর: আজ মাতৃশক্তির বন্দনা শুধুই মন্দিরেই সীমাবদ্ধ নয়। প্রত্যেক বাড়িতেই কন্যা সন্তানদের শ্রদ্ধার সাথে লালন-পালন করা হচ্ছে। আজ দুর্গা অষ্টমী উপলক্ষ্যে রাজধানীর বাধার ঘাট স্থিত বাউল বাড়িতে ও কৈলাসহর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজার আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, গোটা ত্রিপুরা শারদ উত্সবে মেতে উঠেছে। মা দুর্গার আরাধনায় সর্বত্র উল্লাসের পরিবেশ তৈরি হয়েছে। প্রথা মেনে প্রতি দুর্গা অষ্টমী-তে কুমারী মা-র পূজা উদযাপিত হয়ে আসছে। আজ ত্রিপুরায় বিভিন্ন স্থানে কুমারী মা-র পূজা হয়েছে। আগরতলায় বাধার ঘাট স্থিত বাউল বাড়িতে সহ ত্রিপুরার একাধিক স্থানে কুমারী মা-র আরাধনায় রাজ্যবাসী ব্রতী হয়েছেন। আজ বাধারঘাট এলাকার বাউল বাড়ির এ বছর দুর্গাপুজো চতুর্থ বছর পরলো। কৃষ্ণনগর নিবাসী শ্রীকৃষ্ণ মিশনের ছাত্রী নয় বছর বয়সী বিবিধা ভট্টাচার্যকে কুমারী মা রূপে আজ পূজা করা হয়েছে। ওই পূজা দেখতে হাজারো দর্শনার্থী ভিড় জমিয়েছে। তাছাড়া, কৈলাসহর রামকৃষ্ণ মিশন কুমারী মা রূপে পূজা হয়েছে।

জনৈক পুরোহিত বলেন, শাস্ত্রানুযায়ী কুমারী পুজোর উৎপত্তি হয় কোলাসুর-কে বধ করার মধ্যে দিয়ে। শাস্ত্রে বর্ণিত রয়েছে কোলাসুর এক সময় স্বর্গ ও মর্ত্যের অধিকার নেওয়ার ফলে, দেবতাগণ মহাকালীর শরণাপন্ন হন। দেবগণের ডাকে সাড়া দিয়ে দেবী পুর্নজন্ম-এ কুমারীরূপে কোলাসুর-কে বধ করেন। এর ফলে মর্ত্যে কুমারী পুজার প্রচলন শুরু হয়েছে।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top