News Flash

Image

অষ্টমীর ভোরে মৃত্যু ১৮ বছরের তরুণীর


কলকাতা, ২২ অক্টোবর, (হি.স.): দুই বাইকের রেষারেষিতে অষ্টমীর ভোরে প্রাণ গেল অষ্টাদশী তরুণীর। দুর্ঘটনার জেরে মোটরবাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হল দ্বাদশ শ্রেণির ছাত্রী রোশনি খানের।

রবিবার, অষ্টমীর দিন, ভোর ৫টা নাগাদ গড়িয়ার কামালগাজি উড়ালপুলের ওপর দুর্ঘটনা ঘটে। বাইক চালাচ্ছিলেন দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের কলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আকাশ মণ্ডল। বাইক থেকে পড়ে পায়ে গুরুতর আঘাত লেগেছে ওই তরুণেরও। অন্য মোটরবাইকটির খোঁজ চালাচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

রাতে ঠাকুর দেখে এক বন্ধুর বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন দ্বাদশ শ্রেণির পড়ুয়া রোশনি। পাশ থেকে আরেকটি বাইক ধাক্কা মারে তাঁদের বাইকটিকে। সেই দুর্ঘটনার অভিঘাতে মোটরবাইক থেকে উড়ালপুলের ডিভাইডারের ওপর আছড়ে পড়েন রোশনি। সেই সময়েই তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বালিয়ার সাহাপাড়ার বাসিন্দা ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাইক চালক আকাশ মণ্ডল দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের কলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। পায়ে গুরুতর আঘাত লেগেছে ওই তরুণেরও।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top