News Flash

  • Home
  • প্রধান খবর
  • বেহালায় ট্রান্সফরমারে শর্ট সার্কিটে পুড়ল মণ্ডপ
Image

বেহালায় ট্রান্সফরমারে শর্ট সার্কিটে পুড়ল মণ্ডপ

কলকাতা, ২০ অক্টোবর, (হি.স.): মহাষষ্ঠীর সাতসকালে বিপর্যয় ৷ বেহালায় ট্রান্সফরমারে শর্ট সার্কিটের কারণে পুড়ল মণ্ডপ। এই দুর্ঘটনার জেরে পঞ্চানন্দ মন্দিরে নেই বিদ্যুৎ সংযোগ৷ অন্ধকারে নিমজ্জিত গোটা এলাকা। জ্বলছে না আলো। ঘুরছে না পাখা। নেই জলও৷ অভিনেত্রী অপরাজিতা আঢ্য ওই অঞ্চলে থাকেন।

পাড়ার দু”টি ট্রান্সফরমার বেশ অনেকদিন ধরেই বিপজ্জনক অবস্থায় রয়েছে ৷ তা থেকেই ঘটে গেল বিপত্তি। এই বিষয় নিয়ে সকালে লাইভ করেন অভিনেত্রী৷ একটি সংস্থার হয়ে পুজো পরিক্রমায় যাওয়ার পথে ফেসবুকে লাইভে তিনি বলেন, “বেশ অনেকদিন ধরেই একই সমস্যায় ভুগছি আমরা৷ বেহালা চৌরাস্তা সংলগ্ন এলাকার দু”টি ট্রান্সফরমারে প্রায়ই শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়৷ যার ফলে দীর্ঘক্ষণ ধরে লোডশেডিং থাকে এই এলাকায়। পঞ্চানন্দ মন্দিরে দেবীর বোধন চলছে অন্ধকারে ৷”

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা প্রবীর মিত্র বলেন, “লালবাজার এবং পর্ণশ্রী থানার পুলিশ এসেছিল। তাদেরকে আমরা সবটা জানাই। তারা বলেছে ল্যাম্পপোস্টের সঙ্গে জড়িয়ে থাকা সব তার কেটে দিতে হবে। পঞ্চানন্দ মন্দির সংলগ্ন প্যাণ্ডেল পুড়ে গিয়েছে। এর থেকে খারাপ আর কী হতে পারে পুজোর সময়ে?”

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top