News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটের ভালসাদ জেলায় একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন
Image

গুজরাটের ভালসাদ জেলায় একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

ভালসাদ, ২০ অক্টোবর (হি.স.) : গুজরাটের ভালসাদ জেলায় একটি যাত্রীবাহী বাসে আগুন । শুক্রবার গুজরাটের ভালসাদ জেলার পারদি গ্রামের কাছে মুম্বই-আমেদাবাদ হাইওয়েতে ১৬ জন যাত্রী নিয়ে একটি বাসে আগুন ধরে যায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি আহমেদাবাদ থেকে কর্ণাটকের বেলগাউমের দিকে যাচ্ছিল ।আচমকাই রাস্তায় বাসটিতে আগুন ধরে যায় । পুলিশ আরও জানিয়েছে, বাসের ১৬ জন যাত্রীকে বাস থেকে বের করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসে দমকল। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করছিল বলে প্রায় দুঘন্টার জন্য মুম্বই-আমেদাবাদ জাতীয় সড়ক বন্ধ রাখা হয়।

Releated Posts

সংসদে নিট ইস্যুতে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, রাজনীতি না করার আহ্বান বিরোধীদের: জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস) : নিট মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁস এবং পরীক্ষার্থীদের উদ্বেগের বিষয় নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার…

ByBySandeep Biswas Jul 22, 2026

‘আন্দোলন চলবেই’, সোনম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের আবেদন সিজেপির

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনের মুখ হয়ে ওঠা পরিবেশকর্মী…

ByByNews Desk Jul 22, 2026

দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, ১০ বছরে ১৫২টি প্রশ্নফাঁসেও একটিও দোষী সাব্যস্ত নয়: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।…

ByByNews Desk Jul 22, 2026

নীট প্রশ্নফাঁস নিয়ে দ্রুত সংসদে আলোচনা হোক, সব দলকে স্পিকারের সঙ্গে বৈঠকের আহ্বান কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদে দ্রুত আলোচনা শুরু করার আহ্বান জানিয়ে বুধবার কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top