News Flash

  • Home
  • বিনোদন
  • ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’-র জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেলেন আলিয়া ভাট
Image

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’-র জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেলেন আলিয়া ভাট

নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি.স.) : ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন আলিয়া ভাট । ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে মঙ্গলবার অভিনেত্রীকে এই সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন রাষ্ট্রপতির হাত থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করেন কৃতি শ্যাননও । ‘মিমি’ চলচ্চিত্রের জন্য এই সম্মান পান তিনি ।

আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিজ্ঞানভবনেই রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন অভিনেত্রী আলিয়া ভাট। এই অনুষ্ঠানে মঙ্গলবার উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। আলিয়া তাঁর স্বামী রণবীর কাপুরের সঙ্গে এই অনুষ্ঠানে এসেছিলেন। তিনি অনুষ্ঠানে শাড়ি পরে এসেছিলেন। শাড়ি যা ভারতীয় সংস্কৃতির অংশ। কৃতি শ্যানন ও আলিয়া ভাট দুজনেই সেরা অভিনেত্রীর পুরস্কার পান। কৃতি শ্যানন, ‘মিমি’ চলচ্চিত্রের জন্য এই সম্মান পান। আলিয়ার দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি আইফা ২০২৩ এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৩-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top