News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেসের ডিএনএতে রয়েছে দুর্নীতি : জে পি নাড্ডা
Image

কংগ্রেসের ডিএনএতে রয়েছে দুর্নীতি : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.) : কংগ্রেসের ডিএনএ–তে দুর্নীতি রয়েছে বলে মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আয়কর দফতর বেঙ্গালুরুতে প্রাক্তন কর্পোরেটরের সঙ্গে সম্পর্কিত একটি বাসভবন থেকে ৪২ কোটি টাকা উদ্ধার করে। তারপরই সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা মন্তব্য করলেন, দুর্নীতি কংগ্রেসের ডিএনএতে রয়েছে। তিনি আরও বলেন, কংগ্রেস এবং দুর্নীতি একই মুদ্রার দুটি দিক।

সোমবার এক্স-এ নাড্ডা লেখেন, কংগ্রেস এখন প্রতিশ্রুতি দেওয়ার শিল্প আয়ত্ত করেছে। কিন্তু বর্তমানে এই দলটি আরও একধাপ এগিয়ে গেছে। তারা এখন প্রতিশ্রুতির বিনিময়ে গ্যারান্টি দিতে শুরু করেছে। সম্প্রতি প্রকাশ্যে একটি বিষয় এসেছে যে কর্ণাটকের কিছু কন্ট্রাকটারদের বাড়ি থেকে ১০০ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার হয়েছে। এই ঘটনা অত্যন্ত লজ্জার বিষয়। নাড্ডা আরও বলেন, এই একই কন্ট্রাকটাররা কর্নাটকে বিধানসভা নির্বাচনের সময় বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রচার করেছে।

Releated Posts

পশ্চিম এশিয়া পরিস্থিতি ও হরমুজ প্রণালী নিয়ে আলোচনা এস জয়শঙ্কর-এর সঙ্গে ইসরায়েলি বিদেশমন্ত্রীর

তেল আভিভ/নয়াদিল্লি, ১৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে ফোনে আলোচনা করলেন…

ByByNews Desk Apr 14, 2026

পশ্চিমবঙ্গ ভোটে লড়াইয়ে ২,৯২৬ প্রার্থী: নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার প্রক্রিয়া শেষ হওয়ার পর মোট ২,৯২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়…

ByByNews Desk Apr 14, 2026

নয়ডার শ্রমিক বিক্ষোভে সমর্থন রাহুল গান্ধী-র, “মজুরি বাড়ানো লোভ নয়, অধিকার”

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (আইএএনএস): নয়ডার শিল্পাঞ্চলের ‘কম বেতনের’ শ্রমিকদের চলমান বিক্ষোভে সরব সমর্থন জানালেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল…

ByByNews Desk Apr 14, 2026

আশা ভোঁসলের শেষযাত্রা: রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

মুম্বই, ১৩ এপ্রিল: ভারতীয় সঙ্গীত জগতের এক স্বর্ণযুগের অবসান ঘটল কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের প্রয়াণে। সোমবার মুম্বইয়ের ঐতিহাসিক…

ByBySandeep Biswas Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top