News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় আগুন, পুড়ে ছাই ১৭টি দোকান
Image

মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় আগুন, পুড়ে ছাই ১৭টি দোকান

ছিন্দওয়াড়া, ১৩ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার জুন্নারদেবের মূল বাজারে আগুনে পুড়ে যায় ১৭টি দোকান। শুক্রবার সকালে ছিন্দওয়াড়া জেলার জুন্নারদেব নগরের প্রধান বাজারে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ১৭টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার সকাল ৭টায় জুন্নারদেবের প্রধান বাজারের একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দোকানদার ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নেভানো সম্ভব হয়নি। দমকলের দুঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানগুলি ছিল জুতো ও ফলের। ঘটনাস্থলে বিধায়ক সুনীল উইকে, এসডিএম নেহা সোনি, পুলিশ ও পুরসভার আধিকারিকরা আসে। ক্ষতিগ্রস্থ দোকানদাররা তাদের প্রায় ২ কোটি টাকার ক্ষতির কথা জানিয়েছেন।

Releated Posts

প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, কোনও ঘাটতি নেই : ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি, ৩ এপ্রিল : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) জানিয়েছে, দেশে প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিশ্বের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম; তাই আমাদের প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হতে হবে: সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) :— জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন যে, দেশের পররাষ্ট্রনীতিতে এখন ক্রমবর্ধমান…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top