News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার অপরাধে দুই বাংলাদেশীকে ৬ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত
Image

অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার অপরাধে দুই বাংলাদেশীকে ৬ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত

নিজস্ব প্রতিনিধিঃ, বিলোনিয়া ,১৩ ই অক্টোবর : পাসপোর্ট এক্ট মামলায় পুলিশ দুই বাংলাদেশী নাগরিককে বিলোনিয়া আদালতে সোপর্দ করার পর আদালত ছয় দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। আজ দুপুর দুইটা নাগাদ এই দুই জন বাংলাদেশীকে আদালতে সোপার্দ করে পুলিশ। উল্লেখ্য ঋষ্যমুখ ব্লকের মতাই দেবীপুর থেকে গতকাল রাতে দুই বাংলাদেশী নাগরিককে আটক করে ১০৯ নম্বর বাহিনীর বিএসএফ জওয়ান । এই দুই বাংলাদেশী নাগরিককের মধ্যে একজন পুরুষ ও এক জন মহিলা। উভয়ের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক। তাদের নাম মিথুন তরফদার ও সঞ্জু আখতার। তাদের বাড়ি বাংলাদেশের ফুলগাজী থানাধীন ফেনী চট্টগ্ৰাম এলাকায়। এরপর কর্তব্যরত বিএসএফ জওয়ানরা আইনি প্রক্রিয়া শেষে দুই জন বাংলাদেশিকে ঋষ্যমুখ ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়। ঋষ্যমুখ ফাঁড়ির পুলিশ আজ সকালে বিলোনিয়া থানাতে নিয়ে আসে। অবৈধভাবে ভারতে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট এক্ট এ মামলা নিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top