News Flash

  • Home
  • প্রধান খবর
  • এসওয়াইএল ইস্যুতে পঞ্জাবে বিক্ষোভ বিজেপির, কয়েকজন আন্দোলনকারীকে আটক
Image

এসওয়াইএল ইস্যুতে পঞ্জাবে বিক্ষোভ বিজেপির, কয়েকজন আন্দোলনকারীকে আটক

চন্ডীগড়, ৭ অক্টোবর (হি.স.): সুতলজ-যমুনা লিঙ্ক (এসওয়াইএল) ক্যানাল ইস্যুতে শনিবার চন্ডীগড়ে বিক্ষোভ প্রদর্শন করল পঞ্জাব বিজেপি। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বাড়ির কিছুটা দূরে বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা, বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন পঞ্জাব বিজেপির সভাপতি সুনীল জাখারও। বিজেপির অভিযোগ, নদীর জলের ক্ষেত্রে রাজ্যের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে এএপি সরকার।

বিরোধী দল বিজেপি দাবি করেছে, পঞ্জাবের কাছে অন্য কোনও রাজ্যের সঙ্গে ভাগ করার মতো জল নেই। মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার সময় কয়েকজনকে আটক করা হয়। জাখার বলেছেন, “ভগবন্ত মান সরকার গভীর ষড়যন্ত্রের অধীনে এসওয়াইএল ইস্যুতে পঞ্জাবের জনগণের পিঠে ছুরি মেরেছে।”

Releated Posts

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top