News Flash

  • Home
  • প্রধান খবর
  • আবগারি দুর্নীতিতে সঞ্জয়ের বাড়িতে ইডি-র তল্লাশি, বিজেপিকে তোপ আপ-এর
Image

আবগারি দুর্নীতিতে সঞ্জয়ের বাড়িতে ইডি-র তল্লাশি, বিজেপিকে তোপ আপ-এর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.): দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় ফের তৎপর হয়ে উঠল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। এই মামলায় বুধবার সকালে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের বাসভবনে হানা দেয় ইডি। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও ইডি-র বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি-র অফিসাররা। এই অভিযান প্রসঙ্গে সঞ্জয় সিংয়ের বাবা বলেছেন, ডিপার্টমেন্ট নিজেদের কাজ করছে। আমরা তাঁদের সঙ্গে সহযোগিতা করব।

সঞ্জয় সিংয়ের বাড়িতে ইডি-র অভিযান প্রসঙ্গে আম আদমি পার্টির জাতীয় মুখপাত্র রীনা গুপ্তা বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী ও আদানিকে নিয়ে নিরন্তর প্রশ্ন করছেন সঞ্জয় সিং, সেই কারণেই তাঁর বাড়িতে ইডি-র এই অভিযান। আগেও কিছু পাওয়া যায়নি, এবারও পাওয়া যাবে না।” আবার আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ বলেছেন, “বিগত ১৫ মাস ধরে এই মামলার তদন্ত চলছে। ইডি ও সিবিআই কমপক্ষে ১০০০টি স্থানে তল্লাশি চালিয়েছে। কিন্তু এক টাকাও উদ্ধার করতে পারেনি। সঞ্জয় সিংয়ের বাড়িতেও কিছু পাবে না। বিজেপি নির্বাচনে হারতে চলেছে এটাই সত্য।”

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top