News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘তথ্য অসম্পূর্ণ, আবেদনপত্রে সই নেই অভিষেকের’, পর্যবেক্ষণ হাই কোর্টের
Image

‘তথ্য অসম্পূর্ণ, আবেদনপত্রে সই নেই অভিষেকের’, পর্যবেক্ষণ হাই কোর্টের

কলকাতা, ৪ অক্টোবর (হি. স.) : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় অসম্পূর্ণ তথ্য় দেওয়া হয়েছে। বুধবার কলকাতা হাই কোর্টে মামলাটি উঠলে বিচারপতি সৌমেন সেন জানান, আবেদনপত্রে অভিষেকের সই নেই, তথ্য অসম্পূর্ণ।

বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে বুধবার সকাল সাড়ে ১০ টায় সেই শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শুরুতেই এদিন ত্রুটি খুঁজে পায় আদালত। দেখা যায় আবেদনকারী হিসেবে অভিষেকের বদলে স্বাক্ষর রয়েছে তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের। নেই কোনও সম্মতিমূলক চিঠিও।

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মঙ্গলবারই মামলা করেছেন অভিষেক। আজ মামলা ওঠার পর দেখা যায় আবেদনে রয়েছে অমিত বন্দ্যোপাধ্যায়ের সই। নিয়ম হল, এ ক্ষেত্রে মামলাকারী সই না করতে পারলে তাঁর বাবা বা মা সই করতেই পারেন, তবে, মামলাকারীকে সম্মতিসূচক চিঠি দিয়ে হয়। এই মামলার ক্ষেত্রে সেটা নেই। মামলার ত্রুটি নিষ্পত্তি করার নির্দেশ দেয় আদালত। এদিন দুপুরেই ফের শুনানি ধার্য হয়।

মঙ্গলবারই বেলা ১২ টায় ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু, মামলা কাগজপত্র আদালতে না পৌঁছনোয় শুনানি পিছিয়ে যায়। তাই বুধবার শুনানি হওয়ার কথা ছিল। এদিকে, বুধবার ইডি দফতরে অভিষেকের হাজিরা দেওয়ার কথা থাকলেও তা এড়িয়ে যান সাংসদ। ফের আগামী ৯ অক্টোবর তাঁকে তলব করা হয়েছে। বুধবার সেই নোটিসের কথাও আদালতে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top