News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আপডেট : ১১ দফা দাবিতে রাজপথে মিছিল ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের
Image

আপডেট : ১১ দফা দাবিতে রাজপথে মিছিল ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের

আগরতলা, ৩ অক্টোবর: ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ। এদিন মিছিলটি রবীন্দ্র ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরর্বতী সময়ে পরিবহন কমিশনারের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন তাঁরা।

সংগঠনের দাবিগুলি হল ,ত্রিপুরায় ব্যক্তিগত পরিবহন (প্রাইভেট ট্রান্সপোর্ট) শ্রমিকদের কল্যান হেতু পরিবহন শ্রমিক কল্যান বোর্ড গঠন করা হোক শ্রমিকদের জন্য পেনশন, ই এস আই সি,পি.এফ. ইত্যাদি সুবিধাগুলো প্রদান করা, অন্যান্য রাজ্যের ন্যায়, ত্রিপুরা সরকারও ফিটনেস ফাইন হিসাবে দৈনিক ৫০ টাকা জরিমানার যে প্রচলিত নিয়ম আছে অবিলম্বে তা প্রত্যাহার করা,পুনরায় বিক্রয় করা ই-রিক্সার মালিকানা পরিবর্তন করার নিয়ম চালু করা ও সমগ্র ভারতবর্ষে একই রকম পরিবহন আইন চালু করতে হবে ।

তাঁদের আরো দাবি, গাড়ীর রেজিস্ট্রেশানের মেয়াদ প্রচলিত ১৫ বৎসরের জায়গায় ২০ বৎসর করা হোক, ইলেকট্রিক অটো (পিয়াগো, টিয়ো ইত্যাদি) গুলির ক্ষেত্রে রোড পারমিট ব্যবস্থা চালু করতে হবে এবং বিক্রিত ইলেকট্রিক আটো গুলিকে এই ব্যবস্থার আওতায় আনতে হবে, অটো রিক্সার নতুন করে পারমিট প্রদান আবিলম্বে বন্ধ করা হোক এবং যে অটো রিক্সা পারমিট গুলি আমবাসা থেকে কমলপুর পর্যন্ত দেওয়া হয়েছে সেই পারমিট গুলা অতিরিক্ত ১৫ কিমির আওতায় আনতে হবে।

এই দাবিগুলি পূরণ না হলে অবিলম্বে বৃহত্তর আন্দোলনে যাবে বলে হঁশিয়ারি দিয়েছেন ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজবুত সংঘ সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top