News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু কাশ্মীরের অনন্তনাগে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৭
Image

জম্মু কাশ্মীরের অনন্তনাগে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৭

অনন্তনাগ, ৩ অক্টোবর (হি.স) : জম্মু কাশ্মীরের অনন্তনাগে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পাঞ্জগাম এলাকায় মঙ্গলবার জমি নিয়ে বিবাদের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছে। আহতদের কোকেরনাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

অনন্তনাগ জেলার পাঞ্জগাম এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে বিরোধ দেখা দেয়। এই বিরোধ ধীরে ধীরে হাতাহাতিতে পরিণত হয়। হাতাহাতি এমন পর্যায়ে পৌঁছয় যে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়। অবিলম্বে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে তাদের উপজেলা হাসপাতাল কোকেরনাগে রেফার করা হয়। আহতরা হলেন মোহাম্মদ আশরাফ রাথার, আব্দুল রশিদ দোই, শাকিল আহমেদ কাসানা, জিনা বেগম, ফাতমা বেগম, শওকত আহমেদ বাকারওয়াল এবং রেশমা বানো। এসংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top