News Flash

Image

কংগ্ৰেসে যোগ দেবেন অসম সরকারের জোট শরিক অগপ-র চার নেতা, দাবি

গুয়াহাটি, ১ অক্টোবর (হি.স.) : জাতীয় কংগ্ৰেসে যোগদান করবেন অসম সরকারের জোট শরিক অসম গণ পরিষদ (অগপ)-এর চার নেতা। জানিয়েছেন অসম প্রদেশ কংগ্ৰেসের প্রবীণ নেতা তথা মুখপাত্ৰ দ্বিজেন শৰ্মা।

আজ রবিবার গুয়াহাটিতে অসম প্রদেশ কংগ্রেসের সদর দফতর রাজীৱ ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলে প্রদেশ মুখপাত্ৰ দ্বিজেন শৰ্মা কারও নাম না করে বলেন, আগামী ১১ অক্টোবর অগপ-র চার নেতা কংগ্ৰেসে যোগদান করবেন। কেবল তা-ই নয়, তাঁর দাবি, চার অগপ নেতার সঙ্গে বিজেপির একজন প্ৰাক্তন সাংসদও কংগ্ৰেসে যোগদান করতে তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন। তাঁর এই ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। এই চার অগপ নেতা কারা? এ নিয়ে চলছে নানা চৰ্চা।

তবে বিশ্বস্ত এক সূ্ত্রের দাবি, আগামী ১১ তারিখ রাজ্যের আঞ্চলিক দল অগপর জ্যেষ্ঠ নেতা তথা রাজ্যের প্ৰাক্তন মন্ত্ৰী ডা. কমলা কলিতা, অগপর জ্যেষ্ঠ নেতা তথা প্ৰাক্তন বিধায়ক, প্ৰাক্তন সাংসদ কুমার দীপক দাস, জ্যেষ্ঠ অগপ নেতা তথা প্ৰাক্তন মন্ত্ৰী উৎপল দত্ত এবং প্ৰাক্তন বিধায়ক সত্যব্ৰত কলিতা। এঁরা সকলেই অসমের আঞ্চলিক দলের প্রতিষ্ঠাতা নেতা। এদিকে বিজেপির কোন প্রাক্তন সাংসদ কংগ্রেসে যোগদান করবেন সে সম্পর্কে কোনও তথ্য দিতে পারেনি সূত্রটি।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top