News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জলকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধরের অভিযোগ
Image

পানীয় জলকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধরের অভিযোগ

ধর্মনগর, ৩০ সেপ্টেম্বর : জল নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিবাদ তীব্র আকার ধারণ করেছে। এখন আর বাক্ বিতন্ডা নয়, সরাসরি বিভিন্ন এলাকা থেকে শারীরিক নির্যাতনের অভিযোগ আসছে। শনিবার ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ড নাগপাড়ায় গৃহবধূ মালতি মালাকার প্রতিবেশী অনন্ত মালাকার, তাঁর স্ত্রী সুনিতি মালাকার এবং ছেলে অমিত মালাকারের দ্বারা আক্রান্ত।

ঘটনার বিবরণে জানা যায়, মালতি মালাকার নাকি নিজ বাড়িতে মটর বসিয়ে সমস্ত পানীয় জল টেনে নিচ্ছে তাই গ্রামের প্রতিবেশীরা জলের সংযোগ থাকা সত্ত্বেও সঠিকভাবে পানীয় জল পাচ্ছে না। এই অভিযোগকে কেন্দ্র করে মালতি মালাকার কে ডেকে নিয়ে যায় পার্শ্ববর্তী অনন্ত মালাকার। ডেকে নিয়ে অনন্ত মালাকার ,তার স্ত্রী সুনিতি মালাকার এবং তাদের ছেলে অমিত মালাকার এই তিনজন মিলে মালতি মালাকারকে মারধর করে। পরবর্তী সময়ে মালতি মালাকার ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ এলাকায় যাবেন বলে আশ্বস্ত করে মালতি মালাকার কে বাড়িতে পাঠায়।

Releated Posts

৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩ মে : ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করল…

ByByReshmi Debnath May 3, 2026

প্রচলিত চাষকে হারিয়ে অর্গানিক  গমের ব্যাপক সাফল্য ত্রিপুরায়: রতন লাল নাথ

আগরতলা, ৩ মে: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ আজ জানিয়েছেন, রাজ্যের অর্গানিক কৃষি ক্ষেত্রে এক…

ByByReshmi Debnath May 3, 2026

পুলিশ অভিযানে দুই চোর আটক, উদ্ধার ৯ গ্রাম স্বর্ণের চেইন

আগরতলা, ৩ মে: রাজধানীর ভিটারবন এলাকায় যৌথ অভিযানে দুই চোরকে আটক করল রামনগর ফাঁড়ি ও পশ্চিম থানার পুলিশ।…

ByByReshmi Debnath May 3, 2026

গভীর রাতে দুর্গম এলাকায় পুলিশের অভিযান, ৩৬ কেজি শুকনো গাঁজাসহ আটক এক

আগরতলা, ৩ মে: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গভীর রাতে দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি শুকনো গাঁজা…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top