News Flash

  • Home
  • দেশ
  • ডেঙ্গু প্রতিরোধে জেলাগুলিকে পাঁচ দফা নির্দেশ দেওয়া হয়েছে
Image

ডেঙ্গু প্রতিরোধে জেলাগুলিকে পাঁচ দফা নির্দেশ দেওয়া হয়েছে

কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : রাজ্যজুড়ে মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে। কলকাতা-সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গুতে মৃত্যুও ঊর্ধ্বমুখী। উদ্বেগজনক পরিস্থিতি। আর তা সামাল দিতে সোমবার, ছুটির দিনেও নবান্নে ডেঙ্গু নিয়ে হয়ে গেল জরুরি বৈঠক। ডেঙ্গু প্রতিরোধে জেলাগুলিকে পাঁচ দফা নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর নেতৃত্বে দুটি পর্যায়ে বৈঠক হয়। প্রথম বৈঠকে উদ্বেগের শীর্ষে থাকা চার জেলাকে সতর্ক করে দেওয়া হয়েছে। পরে সবক’টি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব।

সোমবার করম পুজো উপলক্ষে এ বছর থেকেই চালু হয়েছে সরকারি ছুটি। কিন্তু ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় ছুটির দিনেই নবান্নে বৈঠক সারলেন মুখ্যসচিব। মশাবাহিত রোগের সবচেয়ে বেশি প্রকোপ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলায়।

এছাড়া দমদম ও বিধাননগর পুরসভা এলাকার পরিস্থিতিও খারাপ। সেই কারণে পুরসভাগুলিকে সতর্ক করা হয়েছে। পুলিশ প্রশাসনকেও যুক্ত করতে হবে ডেঙ্গু সংক্রমণ রুখতে। জমা জল বের করার জন্য পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে সামগ্রিকভাবে স্বাস্থ্যপরীক্ষায় জোর দেওয়া হয়েছে নবান্নের তরফে। এছাড়া প্রাথমিক নির্দেশিকা অনুযায়ী, সাবধানতা অবলম্বনের কথা ফের মনে করিয়ে দেন মুখ্যসচিব। জ্বর হলে বারবার থার্মোমিটারে শরীরের তাপমাত্রা মাপা, প্যারাসিটামল ও প্রচুর জল পান করার মতো প্রাথমিক চিকিৎসা বাড়িতেই করতে হবে।

শারীরিক অবস্থায় এর চেয়ে খারাপ হলে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করাতে হবে রোগীকে। সময়মতো স্বাস্থ্যপরীক্ষা ও চিকিৎসার মাধ্যমেই ডেঙ্গু রোগীর চিকিৎসা করার পরামর্শ নবান্নের। তবে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে পরিচ্ছন্নতায়।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top