News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ খাড়গের, বললেন নতুন সংসদ ভবনের উদ্বোধনে আমন্ত্রণ করা হয়নি রাষ্ট্রপতিকে
Image

বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ খাড়গের, বললেন নতুন সংসদ ভবনের উদ্বোধনে আমন্ত্রণ করা হয়নি রাষ্ট্রপতিকে

জয়পুর, ২৩ সেপ্টেম্বর (হি.স.): বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শনিবার রাজস্থানের জয়পুরে একটি জনসভা থেকে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, কংগ্রেস-এ সব সম্প্রদায়ের মানুষ আছে। বিজেপি কাউকে কাছে আসতেও দেয় না। এমনকি তারা নতুন (সংসদ) ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও আমন্ত্রণ জানায়নি… আপনারা (বিজেপি) সিনেমা জগতের লোকদের ডেকেছেন… কেন আপনারা রাষ্ট্রপতি মুর্মুকে আমন্ত্রণ জানাননি?… তিনি রাষ্ট্রপতি , আপনারা রাষ্ট্রপতিকে অপমান করেছেন… যখন শিলান্যাস করা হয়েছিল (নতুন সংসদ ভবনের), তখন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ জানানো হয়নি। কারণ তিনি ”অস্পৃশ্য”!”

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, “আমরা শুধুমাত্র বিজেপির সাথে লড়াই করছি না… নির্বাচনে, বিজেপি আমাদের বিরুদ্ধে চারজন প্রার্থী দিয়েছে। একটি তাদের নিজস্ব, একটি ইডি থেকে, একটি সিবিআই থেকে এবং একটি আয়কর থেকে… আমাদের এই সবের বিরুদ্ধে জিততে হবে… তারা যখনই মনে করবে সিবিআই বা ইডিকে ছেড়ে দেবে।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top