News Flash

  • Home
  • Uncategorized
  • ২২-৩০ সেপ্টেম্বর আমেরিকা সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, রয়েছে একগুচ্ছ কর্মসূচি
Image

২২-৩০ সেপ্টেম্বর আমেরিকা সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): আগামী ২৬ সেপ্টেম্বর রাষ্ট্রসঙ্ঘের ৭৮-তম সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ২২-৩০ সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। শুক্রবার বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময়, একটি বিশেষ অনুষ্ঠান ‘ইন্ডিয়া-ইউএন ফর গ্লোবাল সাউথ: ডেলিভারিং ফর ডেভেলপমেন্ট’-এর আয়োজন করবেন। তিনি রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ৭৮-তম অধিবেশনের সভাপতি ডেনিস ফ্রান্সিসের সঙ্গেও সাক্ষাৎ করবেন। বিদেশমন্ত্রী জয়শঙ্কর দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি সফর করবেন এবং তার প্রতিপক্ষ মার্কিন সেক্রেটারি অফ স্টেট এন্টনি ব্লিঙ্কেনের সাথে দেখা করবেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top