News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাঝ আকাশে বিমানের আপদকালীন দরজা খোলার চেষ্টা এক যাত্রীর,অভিযুক্ত আটক  
Image

মাঝ আকাশে বিমানের আপদকালীন দরজা খোলার চেষ্টা এক যাত্রীর,অভিযুক্ত আটক  

আগরতলা, ২১ সেপ্টেম্বর।। মাঝ আকাশে বিমানের আপদকালীন দরজা খোলার চেষ্টা করেছেন এক যাত্রী। তাতে সহযাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি নজরে আসতেই বিমান সেবিকারা ছুটে গিয়ে তাঁকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু, তাঁকে আটকানো যাচ্ছিল না দেখে সহযাত্রীরা ওই যাত্রী উত্তম মধ্যম দেন। ইন্ডিগো-র ওই বিমান আগরতলায় অবতরণ করার পর তাঁকে এয়ারপোর্ট পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

অন্যান্য দিনের মতই আজ ইন্ডিগো-র বিমান ৬ই-৪৫৭ যাত্রী নিয়ে গৌহাটি থেকে আগরতলা উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। কিন্তু, মাঝ আকাশে জনৈক যাত্রীর অস্বাভাবিক আচরণ সকলকেই আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছিল। ওই বিমানের যাত্রী জিরানিয়ার বাসিন্দা বিশ্বজিৎ দেবনাথ(৪১) মাঝ আকাশে বিমানের আপদকালীন দরজা খোলার চেষ্টা করেন। প্রথমে বিষয়টি দেখতে পেয়ে তাঁর পাশে বসে থাকা সহযাত্রী তাঁকে আটকানোর চেষ্টা করেন। কিন্ত, তাঁকে কিছুতেই আটকানো যাচ্ছে না দেখে বিষয়টি বিমান সেবিকাদের নজরে নেওয়া হয়। তাঁরা ছুটে গিয়ে তাঁকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু, তাঁকে কোনভাবেই সামলানো যাচ্ছিল না দেখে বিমানে উপস্থিত সহযাত্রীরা তাঁকে উত্তম মধ্যম দেন। এরপরই তাঁকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 

পাইলট মাঝ আকাশে বিমানে ওই বিপত্তির বিষয়টি ইতিমধ্যেই এটিসি-কে অবগত করেন। ফলে, আগরতলা বিমান বন্দরে অবতরণের সাথে সাথে তাঁকে উদ্ধারের জন্য ইন্ডিগো-র কর্মীরা প্রস্তুত ছিলেন। ইন্ডিগো-র ওই বিমান আগরতলায় নিরাপদে অবতরণের পর প্রথমেই ওই যাত্রীকে উদ্ধার করে নিয়ে যান বিমান সংস্থার কর্মীরা। তবে, সহযাত্রীরা বিষয়টি নিয়ে এতটাই উত্তেজিত ছিলেন, তাঁকে বিধ্বস্ত অবস্থায় নিয়ে যাওয়ার সময়ও মারধর করতে এগিয়ে গিয়েছিলেন জনৈক যাত্রী। এয়ারপোর্ট থানার পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় ধৃত যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ঘটনাকে কেন্দ্র করে এয়ারপোর্ট থানার দায়িত্বপ্রাপ্ত ওসি অভিজিৎ মন্ডল জানিয়েছেন, গোটা ঘটনা সম্পর্কে এয়ারপোর্ট অথরিটি থেকে থানায় খবর পাঠানো হয়। সেই অনুযায়ী পুলিশ এয়ারপোর্টে পৌঁছে অভিযুক্ত বিশ্বজিৎ দেবনাথকে আটক করেছে। তার বিরুদ্ধে মামলা নিয়ে তাকে গ্রেপ্তার ও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আগামীকাল অর্থাৎ শুক্রবার তাকে কোর্টে সোপর্দ করা হবে।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top