News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ড্রেন এর জল বাড়িতে ঢুকে ব্যতিব্যস্ত বৃদ্ধা, দীর্ঘ ১০ বছর ধরে মিলছে না নিগমের সাহায্য
Image

ড্রেন এর জল বাড়িতে ঢুকে ব্যতিব্যস্ত বৃদ্ধা, দীর্ঘ ১০ বছর ধরে মিলছে না নিগমের সাহায্য

  আগরতলা , ২০ সেপ্টেম্বর: নিত্যদিন বিভিন্ন সমস্যায় জর্জরিত এলাকাবাসী। কোনো ভূমিকা পালন করছে না কর্পোরেটর। এমন অভিযোগ এলাকাবাসীর। ঘটনার বিবরনে প্রকাশ,  ৪১ নং ওয়ার্ডের অন্তর্গত মধ্য প্রতাপগড় সুরেন্দ্র পল্লীর ১০ নং বুথ এলাকায়। এই এলাকার বাসিন্দা দীপালি সূত্রধর। দীর্ঘ দিন ধরে বৃষ্টির পর রাস্তার ড্রেইনের জল  বাড়িতে ঢুকছে। জল মগ্ন হয়ে পড়ে মহিলার বাড়ি। জল বের হওয়ার কোন রাস্তা নেই। ড্রেইনের অস্তিত্বও নেই বলে অভিযোগ। যে কারনে দীর্ঘ ১০বছর ধরে এই সমস্যায় ভুগছেন দীপালি সূত্রধর। বাড়ি মাটি ফেলে উঁচু করার আর্থিক সামর্থ নেই তার। কর্পোরেটার সহ উদ্ধতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি নিলেও  কোন এক অজ্ঞাত কারনে তার এই সমস্যা সমাধানে কোনো উদ্যোগ গ্রহন করা হচ্ছে না বলে অভিযোগ।এমনকি আরো জানা যায়, দীপালি সুত্রধরের নেই বৃদ্ধ ভাতা। নেই বিধবা ভাতা। সরকারি আবাস যোজনার ঘর থেকেও বঞ্চিত। বৃদ্ধার দাবি তার জল সমস্যা নিরসনে পদক্ষেপ নিক পুর নিগম। কারণ এ বিষয়টি নিয়ে তিনি বহুবার এলাকার জনপ্রতিনিধিদের দুয়ারে দুয়ারে গেছেন। কিন্তু সমস্যা নিরসনের কোন নাম নেই। তাই তিনি মেয়রের দৃষ্টি আকর্ষন করে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। কারণ এই সমস্যায় পড়ে তিনি রীতিমতো ব্যতিব্যস্ত হয়ে গেছেন। তাই দিশেহারা এই মহিলা মেয়রের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হয়েছেন। এখন দেখায় বিষয় মহিলার সমস্যা সমাধানের জন্য নিগম নড়ে চড়ে বসে কিনা।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top