News Flash

Image

হাইলাকান্দিতে বাজেয়াপ্ত ১৮০ বস্তা বাৰ্মিজ সুপারি বোঝাই কন্টেইনার, আটক এক

হাইলাকান্দি (অসম), ১৯ সেপ্টেম্বর (হি.স.) : বাৰ্মিজ সুপারির বিরুদ্ধে হাইলাকান্দি পুলিশের অভিযান অব্যাহত। জেলার অন্তর্গত পাঁচগ্ৰাম পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ১৮০ বস্তা অবৈধ বাৰ্মিজ সুপারি বোঝাই একটি কন্টেইনার (পণ্যবাহী ট্ৰাক)।

আজ মঙ্গলবার এ খবর জেলা পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে। সূত্রটি জানিয়েছে, পাঁচগ্ৰাম পুলিশ আজ ভোররাত প্রায় ২.০০টা নাগাদ শিলচর (কাছাড় জেলা সদর) থেকে কালাইনে (কাছাড়) যাওয়ার পথে পাঁচগ্ৰাম পুলিশ ফাঁড়ির অৰ্ন্তগত ধলেশ্বরীতে পণ্যবাহী কনটেইনারের গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে ১৮০ বস্তা বাৰ্মিজ সুপারি উদ্ধার করেছে।

অবৈধ বার্মিজ সুপারি পাচারের অভিযোগে পাঁচগ্ৰাম পুলিশ আটক করেছে হবিবুর লস্কর নামের কনটেইনার চালককে। চালক হবিবুরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, জানিয়েছে সূত্রটি।

Releated Posts

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top