News Flash

  • Home
  • বিনোদন
  • অস্কার দৌড়ে ‘দ্য কেরালা স্টোরি’
Image

অস্কার দৌড়ে ‘দ্য কেরালা স্টোরি’

ফের একবার অস্কারের মঞ্চ কাঁপাতে তৈরি এক ঝাঁক ভারতীয় ছবি। যার মধ্যে রয়েছে এ বছরের সাড়া জাগান ছবি ‘দ্য কেরালা স্টোরি’। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ২০২৪ সালে অস্কারের জন্য ইতিমধ্য়েই তালিকা তৈরি করে ফেলেছে ফিল্ম ফেন্ডারেশন অফ ইন্ডিয়া। অস্কার দৌঁড়ে কোন ছবি ভারতের হয়ে লড়বে, তার জন্য প্রাথমিক তালিকাও প্রস্তুত করা হয়েছে। সেই তালিকাতেই রয়েছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’।

দৌড়ে রয়েছে অভিষেক বচ্চন ও সাইয়ামি খের অভিনীত ছবি ‘ঘুমর’ও। ছবিটি বক্স অফিসে দাগ কাটতে না পারলেও মানূষের মনে দাগ কেটেছে। সমালোচক মহলে বেশি প্রশংসিত হয়েছে আর বল্কির এই ছবি। এ ছাড়াও সত্যজিৎ রায়ের ছোটগল্প অবলম্বনে তৈরি ‘দ্য স্টোরিটেলার’ ছবিটিও পাঠানো হতে পারে বলে খবর। সম্ভাব্য ছবি তালিকায় রয়েছে নন্দিতা দাস পরিচালিত ‘জ়ুইগ্যাটো’ ছবিটিও। ছবিটিতে মুখ্য ভূমিকায় ছিলেন কপিল শর্মা। ইতিমধ্যেই অস্কার কমিটি শুরু করে দিয়েছে মনোনয়ন প্রক্রিয়া। সারা ভারত থেকে খুব শীঘ্রই বেছে নেওয়া হবে কুড়িটি ছবি।

উল্লেখ্য, ২০২৩ সালে অস্কার মঞ্চ কাঁপিয়ে দিয়েছিল দক্ষিণী ছবি ‘আর আর আর’। সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতে নিয়েছিল এই ছবির ‘নাটু নাটু’ গান। গত বছরের মত এ বছর দেশের মুখ উজ্জ্বল করতে পারে কিনা ছবিগুলি, এখন সেটাই দেখার।

Releated Posts

জেন-জি আন্দোলনকারীদের নিয়ে কঙ্গনার মন্তব্যে বিরোধীদের তোপ, ‘ওঁকে কেউ গুরুত্ব দেয় না’

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউতের জেন-জি আন্দোলনকারীদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Jul 28, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন কে এস চিত্রা, খুশবু ও উন্নি মুকুন্দন

চেন্নাই, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ আত্মবলিদানকারী ভারতীয়…

ByByNews Desk Jul 26, 2026

নিট ইস্যুতে সরব বলিউড, ছাত্র আন্দোলন নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তারকাদের

মুম্বই, ২৩ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলা ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র…

ByByNews Desk Jul 23, 2026

যন্তর-মন্তরের ঘটনা ভাবাচ্ছে, চুপ করে থাকতে পারছি না: অভিনেত্রী অভিরামি

চেন্নাই, ২২ জুলাই (আইএএনএস): নয়াদিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের প্রতি সমর্থন জানিয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেত্রী অভিরামি। তামিল ও…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top