News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ইন্ডিয়ান স্বচ্ছতা লীগ সিজন ২.০ এর অংশ হিসাবে যুব স্বেচ্ছাসেবকদের স্বচ্ছতা সচেতনতা র‌্যালির আয়োজন
Image

ইন্ডিয়ান স্বচ্ছতা লীগ সিজন ২.০ এর অংশ হিসাবে যুব স্বেচ্ছাসেবকদের স্বচ্ছতা সচেতনতা র‌্যালির আয়োজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর।। রবিবার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে ইন্ডিয়ান স্বচ্ছতা লীগ সিজন ২.০ এর অংশ হিসাবে যুব স্বেচ্ছাসেবকদের  স্বচ্ছতা সচেতনতা র‌্যালির আয়োজন করা হয়। এদিন র‌্যালির আনুষ্ঠানিক সূচনা করেছেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। তাছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ সকল পুর কর্পোরেটররা। এদিন র‌্যালিটি উমাকান্ত স্কুল থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদের  সামনে গিয়ে শেষ হয়। প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন স্বচ্ছতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে রবিবার এই সচেতনতা র‌্যালিটি অনুষ্ঠিত হয় বলে মন্ত্রী প্রণজিত সিংহ রায়। এদিন কর্মসূচিতে অংশগ্রহণ করে মন্ত্রী বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ধরনের কর্মসূচি পালনের মধ্য দিয়ে যুব সমাজ সহ সমাজের সকল অংশের মানুষের মধ্যে স্বচ্ছতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্বচ্ছ ভারত অভিযানই নয়, প্রশাসনিক কাজকর্মসহ সর্বক্ষেত্রেই স্বচ্ছতার প্রমাণ তুলে ধরার উপরও গুরুত্ব আরোপ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 

Releated Posts

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top