News Flash

Image

পানীয় জলের সংকটে ফের সড়ক অবরোধ

আগরতলা, ১১ সেপ্টেম্বর : গত ১৫ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসী। অবশেষে আজ সকালে প্রতিবাদে অমরপুর-অম্পিনগর ভায়া তেলিয়ামুড়া সড়ক পথ অবরোধে করলেন রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের এমপ্লয়িজ কলোনিরপ্রমীলা বাহিনী।অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। 

অভিযোগ, গত পনেরো দিন যাবৎ রাঙ্গামাটি এমপ্লয়িজ কলোনিতে পানীয়জল সরবরাহ বন্ধ হয়ে আছে।ফলে নিত্যদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের।এ বিষয় নিয়ে একাধিক বার প্রসাশনকে জানানো হলেও কোনো কর্নপাত করেননি।তাদের আরও অভিযোগ, মেশিনের গোলযোগ ও পঞ্চায়েতের পাম্প অপারেটরের গাফিলতির কারনেই পানীয়জল সরবরাহ বন্ধ হয়ে আছে।

অবশেষে আজ সকালে পথ অবরোধে বসেন তারা।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রসাশনের উচ্চ পদস্থ আধিকারিকরা।তারা অবরোধকারীদের সাথে কর্থাবাতা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে।ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তারা।

Releated Posts

জিরানিয়ায় মিছিল করে বিজেপির ভিলেজ কমিটির মনোনয়ন দাখিল, উপস্থিত মন্ত্রী সুশান্ত

আগরতলা, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার জিরানিয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন ভিলেজ কমিটির জন্য মনোনয়নপত্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আগরতলায় মনোজ কুমার দে আটক

আগরতলা, ৮ সেপ্টেম্বর: পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে…

ByByReshmi Debnath Sep 8, 2026

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top