News Flash

  • Home
  • দেশ
  • ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস, স্বীকৃতি দিয়েছেন সাংবিধানিক প্রধান, দাবি শুভেন্দুর
Image

২০ জুন পশ্চিমবঙ্গ দিবস, স্বীকৃতি দিয়েছেন সাংবিধানিক প্রধান, দাবি শুভেন্দুর


কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি.স.) : পশ্চিমবঙ্গ দিবস ২০ জুন দিনটি সাংবিধানিক প্রধানের দ্বারাও স্বীকৃত । বৃহস্পতিবার ১ বৈশাখের বাংলা দিবসের বিরোধিতা করে রাজভবনে রাজ্যপালের কাছে স্মারকলিপি দিয়ে বেড়িয়ে এমনই দাবি করেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী । শুভেন্দুর দাবি, রাজ্যপাল জানিয়েছেন, দেশের রাষ্ট্রপতি ২০ জুনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন। ফলে এখানে আর কোনও তর্ক বিতর্কের অবকাশই নেই।

বৃহস্পতিবার বাংলা দিবস হিসাবে ১ বৈশাখের সমর্থনেই প্রস্তাব পাশ হয় রাজ্য বিধানসভায়। এদিকে বিজেপিও ২০ জুন নিয়ে অনড়। বৃহস্পতিবার এ নিয়ে রাজভবনে একটি স্মারকলিপি দেয় বিজেপির পরিষদীয় দল। সেখান থেকে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, টেলিভিশনে এদিন বিধানসভার বক্তব্য রাজ্যপাল শুনেছেন। বিরোধী দলনেতার বক্তব্যের প্রশংসাও করেছেন। এদিন ৬০-এর বেশি বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্যপাল বলেছেন, দেশের সাংবিধানিক প্রধান দ্রৌপদী মুর্মু তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডেল (বর্তমানে এক্স হ্যান্ডেল) থেকে ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করে পশ্চিমবঙ্গের লোককে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের কারও ক্ষমতা নেই দেশের রাষ্ট্রপতিকে অপমান করার। সুতরাং বিষয়টা এখানেই শেষ। দ্বিতীয়ত স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিভিন্ন রাজভবনে যে ক্যালেন্ডার এসেছে তাতে ২০ জুন ১৯৪৭ আছে। সুতরাং ম্যাটার ক্লোজড। এটাকে বদলে দেওয়ার ক্ষমতা কারও নেই।”

এদিন বিধানসভা অধিবেশনে বাংলা দিবস হিসাবে ১ বৈশাখের প্রস্তাব উঠতেই শুরু হয় তরজা। শুভেন্দু অধিকারী বলেন, “২০ জুন পশ্চিমবঙ্গ দিবস প্রমাণিত সত্য। কোনও রেজোলিউশন নিয়ে তা বদল করা সম্ভব নয়।” এ প্রসঙ্গে শুভেন্দু তুলে আনেন বঙ্গ নাম প্রসঙ্গও। যা শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন, “কাল যখন ক্ষমতা থেকে উল্টোবেন তখন আমরা এটাকে করে দেবো।” এদিন শুভেন্দু অধিকারী বলেন, “শুধু একসঙ্গে লোকসভা বিধানসভার ভোটটা হতে দিন। ২৬ অবধি যেতে হবে না। ২৪-এই ওপাং ওপাং ঝপাং। আমরা সবাই ড্যাং ড্যাং।”

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top