News Flash

Image

১৭ সেপ্টেম্বর করিমগঞ্জের কলকলিঘাট সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা


পাথারকান্দি (অসম), ৭ সেপ্টেম্বর (হি.স.) : অসম সমবায় সমিতি আইন ২০০৭ (সংশোধিত)-এর ৩৯ নম্বর অনুচ্ছেদ অনুয়ায়ী আগামী ১৭ সেপ্টেম্বর করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দির কলকলিঘাট সমবায় সমিতির সাধারণ সভা অনু‌ষ্ঠিত হ‌বে।

এ উপলক্ষ্যে এদিন সমবায় সমিতির কার্যালয়ে সকাল ১১টা থেকে সমিতির ২০২২-২৩ অর্থবর্ষের বেশ কয়েকটি বিষয়ের ওপর আলোচনা হবে। আলোচনার বিষয়বস্তুর মধ্যে থাকবে সমিতির ২০২২-২৩ সামলের স্থিতিপত্র পাঠ, আলোচনা অনুমোদন, সমিতির ২০২৩-২৪ অর্থবর্ষের প্রস্তাবিত বাজেট সম্বন্ধে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ সহ অনুমোদন।

সমিতির ২০২৩-২৪ অর্থবর্ষের সভ্যগণের ঊর্ধ্বতম ঋণের সীমা নির্ধারণ ছাড়াও সমিতির অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক নিয়োগ করা হবে। প্রস্তাবিত সাধারণ সভার দিন যথাসময়ে সমিতির কার্যালয়ে সকল সভ্য-সভ্যাষ‌দের উপস্থিত থেকে সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য অনুরোধ জানিয়েছেন কলকলিঘাট সমবায় সমিতির সভাপতি ও সচিব যথাক্রমে ঈশ্বর সিনহা ও পান্নালাল গোপ।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top