News Flash

  • Home
  • দিনের খবর
  • শিক্ষক দিবসে রাজ্যের ‘কৃতি’ শিক্ষকদের ‘শিক্ষারত্ন’ পুরস্কার
Image

শিক্ষক দিবসে রাজ্যের ‘কৃতি’ শিক্ষকদের ‘শিক্ষারত্ন’ পুরস্কার

কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : মঙ্গলবার রাজ্যের বাছাই করা শিক্ষকদের শিক্ষারত্ন পুরস্কার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই উপলক্ষে আলিপুরে ধনধান্যে স্টেডিয়ামে অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিব ছাড়াও শিক্ষা মহলের বিশিষ্টরা। একইসঙ্গে এই অনুষ্ঠান থেকেই দেওয়া হয় সেরা বিদ্যালয়ের পুরস্কার। রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের হাতেই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ১০জনের হাতে এই সম্মান প্রদান করা হবে। বাকিটা জেলাস্তরে প্রদান করা হবে।

গত এক থেকে দেড় বছরের মধ্যে রাজ্যের শিক্ষাক্ষেত্রে একাধিক বড় বিতর্ক হয়েছে ৷ দুর্নীতির অভিযোগে খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার হতে হয়েছে৷ বিতর্ক হয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রেও৷ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজ্য প্রশাসন৷ বিষয়টি এমন জায়গায় পৌঁছেছে যে রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য সরকার আদালতে যাওয়ার কথা ভাবছে৷ এমন আবহে শিক্ষক দিবসের অনুষ্ঠান বাড়তি তাৎপর্য রাখে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top