News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের হা‌তি‌খিরায় নবনির্মিত কালভার্টে ফাটল ঠিকাদা‌রের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ
Image

করিমগঞ্জের হা‌তি‌খিরায় নবনির্মিত কালভার্টে ফাটল ঠিকাদা‌রের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

পাথারকান্দি (অসম), ৫ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার লোয়াইর‌পোয়া ব্ল‌কের হা‌তি‌খিরা গ্রাম পঞ্চায়েতের সলগই বাগান লা‌গোয়া ৮ নম্বর ডি‌ভিশনের শিববাড়ি সংলগ্ন নবনির্মিত পাকা কালভার্টে উলম্ব ফাটল ধরেছে। এ জন্য বর্তমা‌নে সব ধরনের যানবাহন ওই পথে চলাচল বন্ধ, অভিযোগ স্থানীয়দের।

তাছাড়া ওই কালভার্ট ‌নির্মাণের প্রায় তিন বছর পরও একপাশের অ্যাপ্রোচে আজও মাটি ভরাট করা হয়নি। ফ‌লে ঝুঁকি নি‌য়ে চলাচল কর‌তে হ‌চ্ছে জনগণকে। সরকা‌রি কা‌ড়ি কা‌ড়ি টাকা ব্যয় ক‌রে নতুন করে তৈরি সেতুটি এখনও ব্যবহারযোগ্য হয়‌নি ব‌লে ক্ষোভ স্থানীয়‌দের।

কালভার্টের গার্ডওয়ালে বিশাল বিশাল ফাটল ধরায় স্থানীযরা ওই কা‌জের সা‌থে যুক্ত ঠিকাদা‌রের বিরুদ্ধে নিম্নমানের কাজ করার অভিযোগ তুলেছেন। স্থানীয়‌ বদ্ৰীনাথ গোয়ালা এবং অন্যরা বলেন, সরকা‌রি টাকা খরচ ক‌রে এমন নড়ব‌ড়ে কালভার্ট তৈরি ক‌রে আখেরে জনগ‌ণের ক্ষ‌তি করা হ‌য়ে‌ছে। ‌তাঁরা শীঘ্র কালভার্টটি মেরামত ক‌রে জনগ‌ণের চলাচল করার উপ‌যোগী কর‌তে সার্কল অফিসার, জেলাশাসক এবং বিধায়‌কের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেছেন।

Releated Posts

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top