News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আপডেট : উপনির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত বক্সনগর কেন্দ্রে ৭৮.৬৯ শতাংশ ও ধনপুর কেন্দ্রে ৭৪.৬৯ শতাংশ ভোট পড়েছে
Image

আপডেট : উপনির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত বক্সনগর কেন্দ্রে ৭৮.৬৯ শতাংশ ও ধনপুর কেন্দ্রে ৭৪.৬৯ শতাংশ ভোট পড়েছে

আগরতলা , ৫ সেপ্টেম্বর : ত্রিপুরায় উপনির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত বক্সনগর কেন্দ্রে ৭৮.৬৯ শতাংশ ও ধনপুর কেন্দ্রে ৭৪.৬৯ শতাংশ ভোট পড়ছে। মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় জানিয়েছে, ভোট পর্ব এখনও শান্তিপূর্ণভাবেই চলছে।

প্রসঙ্গত, রাজ্যের দুইটি কেন্দ্রে উপনির্বাচনে ভোটাররা উত্সবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। শুরু থেকেই ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বিশেষ করে ভোটে মহিলাদের অংশগ্রহণ লক্ষ্যণীয়।

ইতিমধ্যে বক্সনগর কেন্দ্রে আশাবাড়ি উত্তর হাইস্কুলের ১৫ নং বুথে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন এবং ধনপুর কেন্দ্রে চন্দুল কালাপাথীয়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ। ধনপুর কেন্দ্রে কাঠাঁলিয়া গ্রাম পঞ্চায়েত গ্রন্হাগারে ভোটাধিকার প্রয়োগ করলেন সিপিআইএম প্রার্থী কৌশিক চন্দ।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রধানমন্ত্রীর দেখানো পথে ত্রিপুরাকেও ডিজিট্যাল ত্রিপুরা তৈরী করার কাজ চলছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর:ডিজিট্যাল পদ্ধতিতে রাজ্যবাসীর কাছে স্বচ্ছ এবং দ্রুত বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার…

ByByReshmi Debnath Sep 8, 2026

জিরানিয়ায় মিছিল করে বিজেপির ভিলেজ কমিটির মনোনয়ন দাখিল, উপস্থিত মন্ত্রী সুশান্ত

আগরতলা, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার জিরানিয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন ভিলেজ কমিটির জন্য মনোনয়নপত্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আগরতলায় মনোজ কুমার দে আটক

আগরতলা, ৮ সেপ্টেম্বর: পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top