News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর প্রদেশে জাতীয় সড়কের ধারে টিনের বাক্স থেকে তরুণীর অর্ধদগ্ধ দেহ উদ্ধার
Image

উত্তর প্রদেশে জাতীয় সড়কের ধারে টিনের বাক্স থেকে তরুণীর অর্ধদগ্ধ দেহ উদ্ধার

লখনউ, ৩ সেপ্টেম্বর (হি. স.) : উত্তরপ্রদেশে জাতীয় সড়কের ধারে টিনের বাক্স থেকে তরুণীর অর্ধদগ্ধ দেহ উদ্ধার ঘিপরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। তাঁর মুখ থেকে কোমর পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, শনিবার রাতে উত্তরপ্রদেশের ভদোহী জেলার লালা নগর টোল প্লাজার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর একটি সন্দেহজনক বাক্স পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বাক্সটি থেকে পোড়া গন্ধ বার হচ্ছিল বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাক্সের ভিতর থেকে তরুণীর আধপোড়া দেহ উদ্ধার করে। তরুণীকে যাতে শনাক্ত করা না যায়, তা নিশ্চিত করতেই দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশের দাবি।

রবিবার পুলিশ সূত্রে খবর, বাক্সের ভিতর তরুণীর দু’টি পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা ছিল। মুখ থেকে কোমর পর্যন্ত পেট্রল ঢেলে জ্বালিয়ে দিয়েছে। মুখ ঝলসে যাওয়ায় তাঁকে শনাক্ত করতে সমস্যা হচ্ছে। তবে তরুণীর বয়স ২০ বছরের কাছাকাছি বলে অনুমান পুলিশের। শনিবার রাতে পুলিশ কুকুর দিয়ে এলাকার তল্লাশি চালানো হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top