News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামি, গ্লোবাল ইনভেস্টর সামিট,২০২৩-র লোগো এবং ওয়েবসাইট চালু করলেন
Image

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামি, গ্লোবাল ইনভেস্টর সামিট,২০২৩-র লোগো এবং ওয়েবসাইট চালু করলেন

দেহরাদূন, ২ সেপেম্বর (হি.স) : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি, গ্লোবাল ইনভেস্টর সামিট,২০২৩-র লোগো এবং ওয়েবসাইট চালু করলেন।

মুখ্যমন্ত্রী শনিবার উত্তরাখণ্ডের রাজপুর রোডের একটি হোটেলে ডিসেম্বর মাসে রাজ্যে প্রস্তাবিত গ্লোবাল ইনভেস্টর সামিট,২০২৩-র লোগো এবং ওয়েবসাইট চালু করলেন। ওয়েবসাইট চালু করে মুখ্যমন্ত্রী ধামি বলেন, বিনিয়োগকারী সম্মেলন রাজ্যের জন্য একটি ভাল সুযোগ। তিনি আরও বলেন, সরকার রাজ্যে বিনিয়োগে উৎসাহিত করতে দৃঢ়ভাবে কাজ করে চলেছে। এই বিনিয়োগকারী সম্মেলন সমগ্র রাজ্য এবং সমস্ত বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। এটা একটা বড় সুযোগ। রাজ্যবাসীকে এর সর্বোচ্চ সুবিধা নিতে হবে। দেহরাদূনে এবং ২১ আগস্ট দিল্লিতে বিনিয়োগের জন্য শিল্প গ্রুপগুলির সঙ্গে আরও ভাল পরিবেশে আলোচনা হয় বলেও ধামি জানান। উত্তরাখণ্ডে বিনিয়োগ নিয়ে শিল্পে আগ্রহ রয়েছে। শিল্প গ্রুপের সবাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে নতুন বিনিয়োগের জন্য মানুষ সম্পূর্ণভাবে তৈরি আছেন। শিল্প গ্রুপ শিল্প সম্প্রসারণের জন্য প্রস্তুত রয়েছে। ১৫ থেকে ২০ হাজার এই ধরনের শিল্প রাজ্যে বিনিয়োগের জন্য প্রস্তুত। উত্তরাখণ্ড, রাজ্যের পাশাপাশি দেশের উন্নয়নেও বিশেষ অবদান রাখবে বলে ধামি দাবি করেন। প্রতিটি ক্ষেত্রেই সবার আগে উঠে আসছে উত্তরাখণ্ডের নাম। রাজ্যে ৬ হাজার একর জমির ব্যাঙ্ক তৈরি করা হয়েছে।

তিনি বলেন, ২০১৮ সালের বিনিয়োগকারী সম্মেলনের অভিজ্ঞতা নেওয়া হচ্ছে। আমাদের এবারের টার্গেট দ্বিগুণ। আমাদের রাজ্যে বিনিয়োগের জন্য সুনির্দিষ্টভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, উত্তরাখণ্ডকে একবিংশ শতাব্দীর অন্যতম প্রধান রাজ্যে পরিণত করতে কাজ করতে হবে। ধামি সরকার ডিসেম্বরে প্রস্তাবিত গ্লোবাল ইনভেস্টরস সামিটের জন্য ২ লক্ষ ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে। ইনভেস্টর সামিটের জন্য দেহরাদূন থেকে দিল্লি পর্যন্ত এক দফা বৈঠক চলছে।

এই বৈঠকে উপস্থিত রয়েছেন, বিধায়ক দুর্গেশ্বর লাল, মুখ্যসচিব এস এস সান্ধু, অতিরিক্ত মুখ্য সচিব রাধা রাতুরি, সচিব শৈলেশ বাগোলি, বিনয় শঙ্কর পান্ডে, বংশীধর তিওয়ারি প্রমুখ।

Releated Posts

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top