News Flash

  • Home
  • দিনের খবর
  • বজ্রপাতে ছাত্রের মৃত্যু কলকাতার রিজেন্ট পার্ক এলাকায়
Image

বজ্রপাতে ছাত্রের মৃত্যু কলকাতার রিজেন্ট পার্ক এলাকায়

কলকাতা, ২ সেপ্টেম্বর (হি. স.) : বাজ পড়ে মৃত্যু এক যুবকের। রিজেন্ট পার্ক থানার আনন্দপল্লির ঘটনা এটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির সময় ছাদে গিয়েছিলেন ওই যুবক। তখনই বাজ পড়ে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

শনিবার সকাল থেকে শহর কলকাতা-সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি। বিপর্যস্ত শহর। তার মধ্যেই শহরে বাজ পড়ে মৃত্যু হল ওই যুবকের। মৃতের নাম কৌশিক কর। বয়স ২৪ বছর। কলকাতার এক কলেজে বিবিএ-র ছাত্র ছিলেন তিনি।

তাঁর পরিবারের সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে জিমে গিয়েছিলেন কৌশিক। জিম থেকে ফিরে গরমে অস্বস্তি হচ্ছিল তাঁর। সে কারণে ছাদে গিয়েছিলেন বৃষ্টিতে ভিজতে। তখনই বাজ পড়ে বিপত্তি।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top