News Flash

  • Home
  • দেশ
  • এবার ইডি-র হাতে গ্রেফতার চিটফান্ড সংস্থার মালিক
Image

এবার ইডি-র হাতে গ্রেফতার চিটফান্ড সংস্থার মালিক

কলকাতা, ২৯ আগস্ট (হি. স.) : চিটফান্ডকাণ্ডে আবারও একবার সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার গ্রেফতার আরও এক চিটফান্ডের কর্ণধার।

এর আগেও বিভিন্ন চিটফান্ড প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। তারপর থেকে বারেবারেই খবরের শিরোনামে উঠে এসেছে চিটফান্ড প্রসঙ্গ।

চক্র গ্রুপের কর্ণধার পার্থ চক্রবর্তীকে সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। একটি চিটফান্ড সংস্থা খুলে আর্থিক তছরুপের অভিযোগ চক্র গ্রুপের বিরুদ্ধে। এই সংস্থার নিউটাউন এবং তারাপীঠে হোটেল রয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, এবারই অবশ্য প্রথম নয়, এর আগে ২০০৭ সালেও পালিয়ে ছিলেন তিনি। এরপর দমদম বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বাজার থেকে কয়েকশো কোটি টাকা তোলার অভিযোগ ওঠে চক্র গ্রুপের বিরুদ্ধে। কলকাতা পুলিশের একাধিক থানায় পার্থ চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগও দায়ের হয়।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top