News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উপনির্বাচনকে সামনে রেখে বক্সনগরে শাসকদলের পথসভা 
Image

উপনির্বাচনকে সামনে রেখে বক্সনগরে শাসকদলের পথসভা 

আগরতলা, ২৯ আগস্ট: আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে আজ বিকেলে ২০ বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আড়ালিয়া পঞ্চায়েত মাঠে বিজেপির মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থনে একটি পথসভায় অংশগ্রহণ করেছেন ত্রিপুরা সরকারের খাদ্য ও জন সংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী । 

শ্রী চৌধুরী বলেন, জাতপাতের উর্ধ্বে উঠে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস’ এই লক্ষ্য নিয়ে বিজেপি সবার জন্য কাজ করে চলেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিক দৃষ্টিভঙ্গির কারণে বিকাশের দিশায় এগিয়ে চলছে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি।

তাঁর কথায়,  আগামীতেও রাজ্যবাসীর সার্বিক কল্যাণ এবং রাজ্যের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে বিজেপি সরকার কাজ করে যাবে। তাই আজকের সভায় উপস্থিত গণতেবতাদের কাছে  বক্সনগর সহ সারা রাজ্যের উন্নয়নের গতিকে এগিয়ে নিয়ে যেতে আসন্ন উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী  তফাজ্জল হোসেন-কে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন। 

তিনি আরও বলেন,আগামী ৫ সেপ্টেম্বর ২০ বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট রাজ্যের অগ্রগতি ও  স্থিতিশীলতার পক্ষে ভোট। বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেনের জয় বক্সনগর সহ গোটা রাজ্যের প্রবৃদ্ধির গতিপথকে আরও বাড়িয়ে নিয়ে যাবে। বক্সনগর কেন্দ্রের এই উপনির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর জয় রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে। 

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top