News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিজেপি কার্যকর্ত্রী ইন্দ্রাণীর মৃত্যুতে প্রমাণিত, অসমে যোগ্যতা-ভিত্তিক নিয়োগ হচ্ছে : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব
Image

বিজেপি কার্যকর্ত্রী ইন্দ্রাণীর মৃত্যুতে প্রমাণিত, অসমে যোগ্যতা-ভিত্তিক নিয়োগ হচ্ছে : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব

গুয়াহাটি, ২৮ আগস্ট (হি.স.) : বিজেপি কার্যকর্ত্রী ইন্দ্রাণী তহবিলদারের মৃত্যুতে প্রমাণ হয়েছে, অসমে স্বচ্ছতার মাধ্যমে যোগ্যতা-ভিত্তিক সরকারি বিভিন্ন দফতরে নিয়োগ হচ্ছে। দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ এখানে বিজেপি কার্যকর্ত্রী ইন্দ্রাণী তহবিলদারের আত্মহত্যা এবং এক এক করে অসম বিজেপির কয়েকজন নেতা-কার্যকর্তাকে গ্রেফতার সংক্রান্ত সাংবাদিকদের জিজ্ঞাসার জবাব দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি জোরের সঙ্গে বলেন, রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের দৃঢ় ও নিরপেক্ষ অবস্থানের ফলস্বরূপ অসমে ভারতীয় জনতা পার্টিতে এ ধরনের আবর্জনার আবিষ্কার হচ্ছে।

ড. শর্মা বলেন, রাজ্যে সরকারি চাকরি দেওয়ার নামে অবৈধভাবে অর্থ সংগ্রহ করা এবং পরে টাকা ফেরত দিতে না পারায় এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, চাকরি দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, কিন্তু এই সরকারের আমলে এক পয়সা দিয়েও কেউ চাকরি পাওয়ার প্রমাণ দিতে পারবে না। এক পয়সা না দিয়ে দরিদ্র যুবক-যুবতীদের চাকরি দেওয়ার প্রতশ্রুতি ইন্দ্রাণী তহবিলদারের মৃত্যুর ঘটনায একটা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে যে এখন আর অন্যায়ভাবে কেউ চাকরি পেতে পারবে না।

মুখ্যমন্ত্রী ড. শর্মা জোর দিয়ে বলেন, অসম বিজেপিতে অর্থ নিয়ে বেকার যুবক-যুবতীদের চাকরি দিতে অক্ষম হয়েছে এবং হবেও। বেকার যুবক-যুবতীদের যে সব চাকরি দেওয়া হয়েছে বা হবে তা একেবারে স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে। এই তো, আগামী সেপ্টেম্বরে আরও ২২ হাজার নিয়োগ হবে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে, যোগ করেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top