News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বড়সড় রেল দূর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রীরা
Image

বড়সড় রেল দূর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রীরা

আগরতলা, ২৬ আগস্ট।। অল্পতে বড়সড় রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল আগরতলা – সাব্রুম গামী ডেমো ট্রেন।
ঘটনায় বিবরণের জানা যায়, এদিন সকাল ১০ টা ৫০ মিনিটে ডেমো ট্রেন আগরতলা থেকে রওনা হয় সাব্রুমের উদ্দেশ্যে। কিন্তু রেলটি যাত্রা করার কয়েক মিনিটের মধ্যে সেকেরকোট থেকে বিশালগড়ের মাঝামাঝি এলাকায় যাওয়া মাত্রই পাথরে বস্তা বুঝাই ট্রলি রেল লাইনের মধ্যে থাকায় রেলের সাথে বড়সড়ো সংঘর্ষ হয়। শুরু হয় যাত্রীদের চিৎকার চেঁচামেচি। রেলটি আটকে পড়ে মাঝ রাস্তায়।

যাত্রীরা এবং লোকো পাইলট রেল থেকে নেমে দেখেন রেললাইনে ছিল পাথর বোঝাই ট্রলি। এই সংঘর্ষে কোন যাত্রী আহত না হলেও রেলটির ক্ষয়ক্ষতি হয়েছে। তারপর আগরতলা থেকে ছুটে যায় রেল বোর্ডের দায়িত্বে থাকা আধিকারিকেরা। যাত্রীদের অভিযোগ দায়িত্বজ্ঞানহীনতার কারণে আজকে বড়সড় দুর্ঘটনা সংগঠিত হতে পারত। কারণ এই রেল লাইন দিয়ে প্রতিদিন সাব্রুমগামী রেল যাতায়াত করে। সেটা ভালো করে অবগত রয়েছে মন্ত্রকের গ্রুপ ডি কর্মীরা। সুতরাং ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি উঠেছে যাত্রীদের কাছ থেকে। রেলের মধ্যে কয়েক শতাধিক যাত্রী এদিন এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়ে। পরবর্তী সময়ে তারা পায়ে হেঁটে রওনা হয় গাড়ি স্ট্যান্ডের উদ্দেশ্যে।

Releated Posts

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top