News Flash

Image

গাঁওয়ের কলিয়াবরে সলিল সমাধি যুবকের

নগাঁও (অসম), ২৪ আগস্ট (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত কলিয়াবরের নলতলি গ্রামের জনৈক যুবকের সলিল সমাধির ঘটনায় শোকে ভেঙে পড়েছে গোটা গ্রাম।

প্রাপ্ত খবরে প্রকাশ, আজ বৃহস্পতিবার সকালে বাড়ি সংলগ্ন একটি পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন নলতলি গ্রামের জগদীশ দাস নামের যুবক। কিন্তু আচমকা পুকুরের পার ভেঙে জলে পড়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি দেখে জগদীশকে উদ্ধার করতে বহু চেষ্টা করেন। কিন্তু গভীর পুকুরে জল বেশি থাকায় তার হদিশ বের করতে ব্যর্থ হন উদ্ধার-অভিযানকারী স্থানীয়রা। এরই মধ্যে কেউ খবর দেন স্থানীয় পুলিশকে।

খবর পেয়ে এসডিআরএফ নিয়ে উলুবনী থানা এবং চুলুং ফাঁড়ি থেকে পুলিশের দল যায় ঘটনাস্থলে। এসডিআরএফ-এর অভিযানে বেলা প্রায় সাড়ে এগারোটা নাগাদ যুবক জগদীশ দাসের প্রাণহীন দেহ উদ্ধার হয়। এর পর উলুবনী থানা কর্তৃপক্ষ প্রসাসনিক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জগদীশের মৃতদেহ ময়না তদন্তের জন্য নগাঁওয়ে ভোগননী ফুকননী সিভিল হাসপাতালে পাঠিয়েছে।

Releated Posts

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top