News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উদ্বোধনের আগে গুয়াহাটির মালিগাঁও ফ্লাইওভার পরিদর্শন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
Image

উদ্বোধনের আগে গুয়াহাটির মালিগাঁও ফ্লাইওভার পরিদর্শন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ২৪ আগস্ট (হি.স.) : আগেই ঘোষণা করেছেন, আগামী রাখিবন্ধন উৎসবের দিন উদ্বোধন করবেন গুয়াহাটির মালিগাঁওয়ে নির্মীয়মাণ ফ্লাইওভার। এর আগে গতকাল বুধবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ আচমকাই ফ্লাইওভারের নির্মাণকার্য পরিদর্শন করতে চলে যান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ বৃহস্পতিবার বেলা ১২:২৪ মিনিটে মুখ্যমন্ত্রী দফতরের অফিশিয়াল ‘এক্স’ হ্যান্ডলে (পূর্ববর্তী টুইটার) কয়েকটি ছবি আপলোড করে এ খবর দিয়ে লেখা হয়েছে, ‘গতকাল রাত ১১:৩০-টার দিকে এইচসিএম ড. হিমন্তবিশ্ব মালিগাঁওয়ে খুব শীঘ্র উদ্বোধনের জন্য নির্মিত ফ্লাইওভার পরিদর্শন করে প্রকল্পে নিয়োজিত কর্মীদের সঙ্গে কথা বলেছেন। এটা অসমের দীর্ঘতম ফ্লাইওভার। আগামী ৩০ আগস্ট জনসাধারণের জন্য এই ফ্লাইওভার উন্মুক্ত করা হবে।’
এদিকে পরিদর্শস্থলে দাঁড়িয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, মালিগাঁও চারিআলি থেকে কামাখ্যা মন্দির রোড এবং পাণ্ডুকে সংযোগকারী ট্রাই-জংশন ২.৬ কিলোমিটার দীর্ঘ চার লেনের ফ্লাইওভারটি ৩০ আগস্ট রাখি বন্ধন উৎসবের দিন উদ্বোধন করা হবে। তিনি জানান, এই উড়ালপুল নির্মাণে মোট ৪২০ কোটি টাকা খরচ হয়েছে। এর আগেও তিনি নির্মীয়মাণ উড়ালপুলটি পরিদর্শন করে কাজের মান ইত্যাদি খতিয়ে দেখেছেন।

Releated Posts

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top