News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বামীর বাড়ির অত্যাচারে গুরুতর আহত গৃহবধূ 
Image

স্বামীর বাড়ির অত্যাচারে গুরুতর আহত গৃহবধূ 

আগরতলা ২৩ আগস্ট : স্বামী বাড়ির অত্যাচারে গুরুতর আহত হয়ে কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন এক গৃহবধূ। জানা যায় যে বিগত ১২ বছর পূর্বে চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে মুসলিম পল্লী ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা ফরিদ মিয়ার মেয়ে সুরজান বেগমের সাথে পূর্ব দুর্গাপুর ১৭ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা নাসির আলীর সাথে বিবাহ হয় বর্তমানে ওদের সংসারে তিনটি কন্যা সন্তান বর্তমান অভিযোগ প্রায় সময়ও তাদের সংসারে অশান্তি লেগে থাকত অভিযোগ গতকাল সন্ধ্যাবেলা কোন এক কারণে নাসির আলী এবং তার পরিবার মিলে সুরজান বেগমকে বিছানার সাথে গামছা দিয়ে বেধে বেধড়ক মারপিট চালায় যার ফলে মাটিতে লুটিয়ে পড়ে স্ত্রী সুরজান বেগম তারপর স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুনে সুরজান বেগমের বাপের বাড়িতে খবর পাঠালে বাপের বাড়ির লোকেরা এসে নাসির আলীর বাড়িতে নাকি প্রবেশ করার সময় বাধার সম্মুখীন হয় পরবর্তীকালে সুরজান বেগমের পিতা স্থানীয় মাতব্বরদের সাহায্যে নাসির আলীর বাড়িতে প্রবেশ করে গুরুতর আহত সুরজান বেগমকে অজ্ঞান অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে সুরজান বেগম আশঙ্কাজনক অবস্থায় কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন উক্ত বিষয় নিয়ে গতকাল রাত কৈলাশহর মহিলা থানায় সূরজান বেগমের পিতা ফরিদ মিয়া নাসির আলী সহ মোট চারজনের বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন পুলিশ এমর্মে তদন্ত শুরু করেছে।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top