News Flash

  • Home
  • প্রধান খবর
  • বুধে চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে ল্যান্ডার বিক্রম, নির্বিঘ্নেই সবটা সম্পন্ন করতে চায় ইসরো
Image

বুধে চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে ল্যান্ডার বিক্রম, নির্বিঘ্নেই সবটা সম্পন্ন করতে চায় ইসরো

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): দীর্ঘ পথ অতিক্রমের পর এবার ল্যান্ডিংয়ের অপেক্ষা ইসরোর চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। বুধবার, ২৩ আগস্ট, সন্ধ্যে ৬.০৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠের অন্ধকারাচ্ছন্ন দক্ষিণ মেরুতে অবতরন করার কথা বিক্রমের। অন্তিম সময়ের সমস্ত কাজ নির্বিঘ্নেই সম্পন্ন করতে চাইছে ইসরো। চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছিল আগেই। সফল ভাবে চন্দ্রযান-৩ থেকে রোভার প্রজ্ঞানকে নিয়ে নিষ্ক্রমণ ঘটেছে ল্যান্ডার বিক্রমেরও। এই পরিস্থিতিতে চার বছর আগে চন্দ্রযান-২-এর ব্যর্থ অভিযানে ব্যবহৃত অরবিটরের সঙ্গেও সংযোগ স্থাপন করে ফেলেছে চন্দ্রযান-৩।

২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ল্যান্ডার ‘বিক্রম’-কে চাঁদের পিঠে নামাতে গিয়ে ব্যর্থ হয়েছিল ইসরো-র চন্দ্রযান-২ মহাকাশযান। সেই অভিযানে পাঠানো অরবিটরটি এখনও চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে। তাই এ বারের অভিযানে ইসরো আর কোনও অরবিটার পাঠায়নি চাঁদের কক্ষপথে। চাঁদের মাটিতে নামতে কক্ষপথে থাকা চন্দ্রযান-২ এর অরবিটারেরই সাহায্য নেবে এ বার চন্দ্রযান-৩ এর সঙ্গে যাওয়া ল্যান্ডার আর তার ভিতরে থাকা রোভার। চাঁদের মাটিতে নেমে গবেষণা চালাবে দু’সপ্তাহ। ইসরো জানিয়েছে, তাঁদের ওয়েবসাইট, ইসরোর নিজস্ব ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ডিডি ন্যাশনালে বুধবার বিকেল ৫.২৭ মিনিট থেকে দেশবাসী ঐতিহাসিক চন্দ্রাভিযান সরাসরি দেখতে পাবেন।

Releated Posts

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top