News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিগত সরকার দৃষ্টিহীন পাশে ছিল নাঃ মন্ত্রী টিংকু রায়
Image

বিগত সরকার দৃষ্টিহীন পাশে ছিল নাঃ মন্ত্রী টিংকু রায়

আগরতলা, ২০ আগস্ট।। মহাত্মা গান্ধী গরীব ছিলেন না, এক বিত্তবান পরিবারের লোক ছিলেন তিনি। বিলেত থকে পড়াশোনা করেও এসেছিলেন। চাইলেই তিনি একটা কোট প্যান্ট পড়তে পারতেন।কিন্তু দেশের মানুষের জন্য তিনি আন্দোলনে ঝাপিয়ে পড়েছিলেন। সেই কারনেই তাকে জাতির জনক হিসেবে অভিহিত করা হয়েছে। রবিবার অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সেন্ট্রাল জোনের সপ্তদশ তম দ্বি বার্ষিক রাজ্য সম্মেলনে এই কথা বলেছেন সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্য দৃষ্টিহীনদের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সম্মেলনের আয়োজন করা হয়। সেই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়।এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, বামেরা রাজ্যের দৃষ্টিহীন দের উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তবে বর্তমান সরকার দৃষ্টিহীনদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। সামাজিক ভাতা সহ প্রদান করা হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি যা তাদের প্রতিদিনকার জীবনযাত্রায় সাহায্য করবে। তিনি এদিন এও বলেন, বিগত সরকার দৃষ্টিহীনদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাদের দিকে সাহাজ্যের হাত বাড়িয়ে দেয় নি। তবে বর্তমান সরকার তাদের পাশে রয়েছে বোলে জানান মন্ত্রী। এদিনের সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী শুক্লা দেববর্মা সহ অন্যান্যরা।

Releated Posts

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top