News Flash

Image

করিমগঞ্জের পাথারকান্দি থেকে ২৩ লক্ষ টাকার হেরোইন সহ গ্রেফতার দুই

পাথারকান্দি (অসম), ১৯ আগস্ট (হি.স.) : করিমগঞ্জের পাথারকান্দিতে ফের বৃহৎ পরিমাণেল হেরোইন বাজেয়াপ্ত করেছে আসাম রাইফেলস।

শনিবার এক সূত্রে‌ প্রাপ্ত খবরের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে নামে ২১ সেক্টর আসাম রাইফেলসের রাধানগর ব্যাটালিয়ন। স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে অভিযান চালানো হয় পাথারকান্দি বাইপাস এলাকায়। সন্দেহজনক এএস ১০ এ ৩৬৬০ অল্টো কারে তল্লাশি চালিয়ে আটক করা হয় দুই পাচারকারীকে। তদন্তকারী দল দুই পাচারকারীকে তল্লাশি করলে তাদের কাছে থেকে উদ্ধার হয় ৫৭ গ্রাম গ্রেড ওয়ান হেরোইন। যার বাজার মূল্য আনুমানিক ২৩ লক্ষ টাকা।
আসাম রাইফেলস-এর এক আধিকারিক জানান, গ্রেড ওয়ান হেরোইন সহ সাউথ বান্দরকোণা গ্রামের জনৈক আসাদ উদ্দিনের পুত্র কাবিল আহমেদ এবং আহমেদপুর গ্রামের জনৈক হেলাল উদ্দিনের পুত্র মুসাল আল মুরাদকে আটক করে আরও তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য পাথারকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
ধৃত দুই মাদক পাচারকারীর মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে। ড্রাগস পাচারের ঘটনায় আরও কে বা কারা জড়িত সেই দিকটা খতিয়ে দেখছে।

উল্লেখ্য বিগত বেশ কিছুদিন ধরে ব্যাপক হারে ড্রাগস এবং নেশা বিরোধী অভিযান চালানো হচ্ছে ২১ সেক্টর আসাম রাইফেলসের রাধানগর ব্যাটালিয়নের পক্ষ থেকে। সীমান্ত এলাকা থেকে জাল নোট, ইয়াবা সহ কয়েক কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে আসাম রাইফেলস-এর এই বাহিনী

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top