News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতবর্ষের মানুষের মনে সর্বদা বিরাজমান বাজপেয়ী : শিবরাজ চৌহান
Image

ভারতবর্ষের মানুষের মনে সর্বদা বিরাজমান বাজপেয়ী : শিবরাজ চৌহান

ভোপাল, ১৬ আগস্ট (হি.স.) : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আজ মৃত্যুবার্ষিকী। সারা দেশ তাঁকে স্মরণ করছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও প্রাক্তন প্রধানমন্ত্রীকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই নিয়ে একটি ট্যুইট করেন। তিনি ট্যুইটে লিখেন, “আমি নতুন ভারতের প্রতিষ্ঠাতা এবং সুশাসনের পথপ্রদর্শক অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাচ্ছি’’।

মুখ্যমন্ত্রী আরও বলেন, অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের মানুষের মনে সবসময় বিরাজমান রয়েছেন। তাঁর ব্যক্তিত্ব তাঁকে সকলের মনে জীবিত রেখেছে। তাঁর দৃষ্টি ছিল সুদূরপ্রসারী ও নজিরবিহীন। তিনি সবসময় জনকল্যাণের পথে চলতে অনুপ্রাণিত করেছেন। অন্য একটি ট্যুইটে, মুখ্যমন্ত্রী চৌহান আধ্যাত্মিক গুরু রামকৃষ্ণ পরমহংসকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top